বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বৃহস্পতিবার উদ্বোধন হল ৪৯ তম কলকাতা বইমেলার। এবারও করুণাময়ী মিলন মেলা গ্রাউন্ডেই বসেছে মেলা। আর মেট্রো (Kolkata Metro) যাত্রীদের যাতে সুবিধা হয় তার জন্য প্রথম থেকেই উদ্যোগী কর্তৃপক্ষ। মেলার গেট থেকেই পাওয়া যাবে মেট্রোর টিকিট। আর এবার বইপ্রেমীদের সুবিধার জন্য পয়লা ফেব্রুয়ারি থেকেই ব্লু লাইনে চলবে অতিরিক্ত মেট্রো।
বইমেলার জন্য বাড়ছে মেট্রো (Kolkata Metro)
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৩০ টির বদলে ১৬০ টি মেট্রো চালানো হবে বইমেলা উপলক্ষে। মেট্রোর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, ১ লা ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার ব্লু লাইনে চলবে অতিরিক্ত মেট্রো। সকাল ৯ টায় পরিষেবা শুরু হবে দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম, নোয়াপাড়া থেকে। তবে রাতের পরিষেবার সময়ে হয়েছে পরিবর্তন।

বদলেছে মেট্রোর সময়: শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাতের শেষ মেট্রো সাড়ে নটার বদলে ছাড়বে ৯ টা ৩৩ এ। অন্যদিকে শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ৪৪ এ। তবে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শেষ মেট্রোর পরিষেবায় হয়নি কোনও বদল। কিন্তু প্রভাব পড়তে চলেছে আগামীকাল।
আরও পড়ুন : আরও ৬ লক্ষ মানুষ মুক্ত হবেন আয়করের বোঝা থেকে, বড়সড় স্বস্তির মুখে রাজ্যবাসী
কখন ছাড়বে মেট্রো: ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের পাশাপাশি সরস্বতী পুজো হলেও এদিন মেট্রো কম চালাবে কর্তৃপক্ষ। ব্লু লাইনে এদিন ২৭২ টি মেট্রোর বদলে চলবে ২৩৬ টি মেট্রো (Kolkata Metro)। আপ ডাউনে ১১৮ টি করে মেট্রো চলবে আগামীকাল। তবে এদিন নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দুটি বিশেষ আপ ট্রেন চালানো হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এদিন শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ৬ টা ৫০ এর বদলে ছাড়বে ৬ টা ৫৪ তে। আবার রাতের শেষ মেট্রো শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার সময় রাত ৯ টা ৩৫ এর বদলে ছাড়বে ৯ টা ৩৩ এ। শহিদ ক্ষুদিরাম থেকে নোয়াপাড়া যাওয়ার শেষ মেট্রো ৯ টা ৪৪ এর বদলে ছাড়বে ৯ টা ৪৩ এ।
আরও পড়ুন : টানা ৪ দিন ব্যাঙ্ক বন্ধের সম্ভাবনা, ফাঁপড়ে পড়ার আগে সেরে নিন জরুরি কাজ
আগামীকাল ব্লু লাইনের পাশাপাশি ইয়েলো লাইনেও মেট্রোর সংখ্যা কমিয়ে ১২০ টির বদলে আপ ডাউন মিলিয়ে করা হবে ৯২ টি। রাতে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর যাওয়ার শেষ মেট্রো ছাড়বে ৮ টা ৫৮ তে। আর জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ১৮ তে।












