বাংলাহান্ট ডেস্ক : যুগ যত আধুনিক হচ্ছে মোবাইল এবং সোশ্যাল মিডিয়া (Social Media) ততই মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। বাস্তব জগতের চেয়ে সোশ্যাল মিডিয়াতেই বেশি সময় কাটাতে শুরু করেছে মানুষ। সবথেকে চিন্তার বিষয় হল, ছোটদের মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়ছে মোবাইল ফোনের আসক্তি। কম বয়স থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করায় বিভিন্ন রকমের বিষয়ের সংস্পর্শে আসছে তারা যা তাদের মনে নেতিবাচক প্রভাব ফেলছে।
ছোটদের সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিষেধাজ্ঞা সরকারের
মানসিক, সামাজিক স্তরের সমস্যাও বেড়ে চলেছে দ্রুত। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় বিভিন্ন ভুয়ো খবর ছড়ায়, যা প্রভাব ফেলতে পারে শিশু মনে। তাই এবার ছোটদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে কড়াকড়ি শুরু করল প্রশাসন। ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে অন্ধ্রপ্রদেশ সরকার।

ইন্টারনেটে চলবে নজরদারি: ১৬ বছরের নীচে ছেলেমেয়েরা আর ব্যবহার করতে পারবে না সোশ্যাল মিডিয়া (Social Media)। আন্তর্জালিক জগতে কম বয়সীদের উপরে চলবে নজরদারিও। কী ধরণের কনটেন্ট তারা দেখছে, সার্চ হিস্টোরির দিকে নজর রাখবে সরকার। পাশাপাশি ইন্টারনেটে সময় কাটানোর সময়সীমাও বেঁধে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন : বইপ্রেমীদের সোনায় সোহাগা, বইমেলার জন্য এক ধাক্কায় বাড়ছে মেট্রোর সংখ্যা, রইল সময়সূচী
দ্রুত আনা হবে বিল: জানা গিয়েছে, আগামী বাজেট অধিবেশনেই এ নিয়ে বিল আনতে চলেছে অন্ধ্রপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশ অন্ধ্র তথ্য প্রযুক্তি মন্ত্রী। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার নেশায় স্কুলপড়ুয়াদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে আর চলতে দেওয়া যায় না।
আরও পড়ুন : ২৪ ঘন্টার মধ্যেই বুকড সমস্ত টিকিট, প্রথম সফরেই সুপারহিট বন্দে ভারত স্লিপার
তিনি আরও জানান, প্রচুর অভিযোগ পেয়েছে সরকার। তাঁর দফতরের পাশাপাশি মুখ্যমন্ত্রীর দফতরেও এসেছে অভিযোগ। তাই আইন এনে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

















