২৪ ঘন্টার মধ্যেই বুকড সমস্ত টিকিট, প্রথম সফরেই সুপারহিট বন্দে ভারত স্লিপার

Published on:

Published on:

Indian Railways RAC tickets cancelled on Amrit Bharat and Vande Bharat trains confirmed tickets are mandatory
Follow

বাংলাহান্ট ডেস্ক : সদ্য যাত্রা শুরু করেছে বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper)। অসমের কামাখ্যা এবং পশ্চিমবঙ্গের হাওড়ার মধ্যে চালু হয়েছে এই ট্রেন। আর প্রথম বাণিজ্যিক সফরের সব শ্রেণির টিকিট বুকিং খুলতে না খুলতেই বিক্রি হয়ে গিয়েছে সমস্ত টিকিট। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই কার্যত হাউজফুল প্রথম বন্দে ভারত স্লিপার।

বাণিজ্যিক সফর শুরু বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনের

রেল সূত্রে খবর, ২২ জানুয়ারি কামাখ্যা থেকে রওনা হওয়া বন্দে ভারত স্লিপার ট্রেনের পিআরএস সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে বুকিং শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সমস্ত টিকিট বুক হয়ে যায়। গত ১৭ নভেম্বর উদ্বোধনের পর ২২ জানুয়ারি কামাখ্যা থেকে এবং ২৩ জানুয়ারি হাওড়া থেকে শুরু হবে বাণিজ্যিক পরিষেবা।

All tickets sold in vande bharat sleeper

বুক সব টিকিট: রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ১৯ জানুয়ারি সকাল ৮ টায় শুরু হয়েছে এই ট্রেনের টিকিট বুকিং। তবে বন্দে ভারত (Vande Bharat Sleeper) এবং অমৃত ভারতে টিকিট বাতিলের নিয়মে কড়াকড়ি করা হয়েছে। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যাত্রা শুরুর ৮ ঘন্টার মধ্যে কনফার্ম টিকিট বাতিল করলে কোনও টাকা ফেরত পাওয়া যাবে না।

 আরও পড়ুন : টানা ২৩ ঘন্টা ধরে বাতিল একগুচ্ছ ট্রেন, ভোগান্তির মুখে শিয়ালদহ শাখার যাত্রীরা

টিকিট বাতিল নিয়ে কড়াকড়ি: অন্যদিকে যাত্রা শুরুর ৭২ ঘন্টা আগে কনফার্ম টিকিট বাতিল করা হলে ভাড়ার ২৫ শতাংশ ফি কেটে নেওয়া হবে। যাত্রা শুরুর চার ঘন্টা আগেও যদি কনফার্ম টিকিট বাতিল করা হয় তবে কোনও টাকা ফেরত পাবেন না যাত্রীরা।

আরও পড়ুন : কাশ্মীরে দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ জওয়ান! শোক প্রকাশ করে কী জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু?

হাওড়া থেকে সন্ধ্যা ৬ টা ২০ তে রওনা হবে বন্দে ভারত স্লিপার ট্রেনটি। পরদিন সকালে ৮ টা ২০ তে পৌঁছাবে কামাখ্যা। কামাখ্যা থেকে ফের সন্ধ্যা ৬ টা ১৫ তে ছাড়বে ট্রেন আর পরের দিন সকাল ৮ টা ১৫ তে হাওড়া পৌঁছাবে বন্দে ভারত স্লিপার।