টানা ২৩ ঘন্টা ধরে বাতিল একগুচ্ছ ট্রেন, ভোগান্তির মুখে শিয়ালদহ শাখার যাত্রীরা

Published on:

Published on:

Indian Railway local trains in Howrah division cancelled for 10 days due to maintenance work
Follow

বাংলাহান্ট ডেস্ক : বছরের শুরু থেকেই বিভিন্ন রুটে লোকাল ট্রেন (Local Train) বন্ধ থাকার খবর আসছে। বিভিন্ন প্রান্তিক স্টেশনগুলিতে পৌঁছানোর জন্য লোকাল ট্রেনের ভরসায় থাকে বহু মানুষ। তাই ট্রেন বাতিল থাকলে বড় সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। আগামীতে ২৪ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত একাধিক রুটের ট্রেন বন্ধ থাকছে।

বাতিল থাকছে একাধিক ট্রেন (Local Train)

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে ২৩ ঘন্টা বন্ধ থাকছে ট্রেন চলাচল। শিয়ালদহ ডিভিশনের কাঁকুড়গাছি এবং বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রেনের গতি বাড়াতে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। এর জন্য ২৪ জানুয়ারি শনিবার রাত ১০ টা থেকে ২৫ জানুয়ারি রবিবার রাত ৯ টা পর্যন্ত আপ এবং ডাউন দুই লাইনই বন্ধ থাকছে।

Local Train cancelled in sealdah division

কোন কোন ট্রেন বাতিল: ২৫ জানুয়ারি বন্ধ থাকছে একগুচ্ছ ট্রেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১০৫৩ আপ বজবজ-নৈহাটি লোকাল, ৩১৪২২, ৩১৪৪২, ৩১৪৪৬ ডাউন এবং ৩১৪৩১ আপ নৈহাটি-শিয়ালদহ লোকাল, ৩৩০৬১ আপ ক্যানিং-বারাসত, ৩০৩৫৮ ডাউন এবং ৩০৩৫৭ আপ মধ্যমগ্রাম-মাঝেরহাট, ৩০১৫২, ৩০১৫৪ ডাউন এবং ৩০১২৩ আপ নৈহাটি-মাঝেরহাট, ৩০১৩৫ আপ মাঝেরহাট-রানাঘাট লোকাল, ৩৪১৫৭, ৩৪১১৭ আপ বজবজ-শিয়ালদহ লোকাল এবং ৩০৩২১ আপ মাঝেরহাট-হাসনাবাদ লোকাল (Local Train) বাতিল থাকবে এদিন।

আরও পড়ুন : টানা ১৬ ঘন্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, ভোগান্তি নিত্যযাত্রীদের, বিকল্প রুট কী?

যাত্রাপথে বদল ট্রেনের: বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথেও বদল এসেছে। ৩৪০৫২ ও ৩৪০৫৪ নৈহাটি-বজবজ লোকাল, ৩৪০৫৬ কল্যাণী সীমান্ত-বজবজ লোকাল, ৩০১১২ ব্যারাকপুর-বালিগঞ্জ লোকাল শিয়ালদহ নর্থে যাত্রা শেষ করবে। ৩১০৫১ এবং ৩১০৫৫ বজবজ-নৈহাটি লোকাল শিয়ালদহ সাউথে যাত্রা শেষ করবে। বারাসতে যাত্রা শেষ করবে ৩০৩৪৬ বনগাঁ-মাঝেরহাট লোকাল এবং ৩৪০৬২ বনগাঁ-ক্যানিং লোকাল।

আরও পড়ুন : বইপ্রেমীদের সোনায় সোহাগা, বইমেলার জন্য এক ধাক্কায় বাড়ছে মেট্রোর সংখ্যা, রইল সময়সূচী

৩০৩৬১ এবং ৩০৩৩৩ মাঝেরহাট-হাসনাবাদ লোকাল বারাসত থেকে যাত্রা শুরু করবে। ৩০১৪২ গেদে-মাঝেরহাট লোকাল যাত্রা শেষ করবে দমদমে। এছাড়া ৩০৫৫২ বালিগঞ্জ-ঘুটিয়ারি শরিফ লোকাল বালিগঞ্জের পরিবর্তে মাঝেরহাট স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যা ৭ টা ৩০ এ। অন্যদিকে শিয়ালদহ থেকে দুপুর ৩ টে ৫ এ ছাড়বে শিয়ালদহ-রানাঘাট প্যাসেঞ্জার স্পেশ্যাল। নৈহাটি থেকে ছাড়বে বিকেল ৪ টে ৭ এ।