বাংলা হান্ট ডেস্ক: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) ডোডায় সেনার গাড়ি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়। সেনার একটি গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় ১০ জন সেনা প্রাণ হারান এবং ১০ জন আহত হন। জানা গিয়েছে, সেনার ওই ক্যাসপার ট্রাকটি ডোডায় ভাদেরওয়াহ-চাম্বা সড়ক ধরে যাচ্ছিল। সেটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এমতাবস্থায়, উদ্ধারকাজ দ্রুত শুরু করা হয়।
কাশ্মীরে (Jammu and Kashmir) দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ জওয়ান:
এদিকে, এই দুর্ঘটনায় মৃত জওয়ানদের উদ্দেশ্যে শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি জানিয়েছেন ‘জম্মু ও কাশ্মীরের ডোডায় দুর্ঘটনায় ভারতীয় সেনা জওয়ানদের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। আমি শোকসন্তপ্ত পরিবারগুলিকে গভীর সমবেদনা জানাই এবং আহত সেনাদের দ্রুত আরোগ্য কামনা করি।’

উল্লেখ্য যে, কীভাবে এই ঘটনা ঘটল সেই বিষয়ে একজন আধিকারিক জানিয়েছেন, অজানা কারণে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে। উদ্ধারের জন্য দলগুলিকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়। আহত সেনাদের দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিকটবর্তী একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেনাবাহিনীর গাড়িটি একটি উঁচু পাহাড়ি পোস্টের দিকে যাচ্ছিল, ঠিক তখনই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায়। যার ফলে এটি ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।
আরও পড়ুন: মুসলিম যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক হিন্দু যুবতীর! তারপরেই যা হল… জানলে শিউরে উঠবেন
লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, ‘ডোডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। যেখানে আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনার প্রাণহানি ঘটেছে। আমরা আমাদের সাহসী সেনাদের অসামান্য সেবা এবং সর্বোচ্চ আত্মত্যাগকে সর্বদা স্মরণ করব। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। এই গভীর শোকের সময়ে সমগ্র জাতি শোকাহত পরিবারের সঙ্গে সংহতি ও সমর্থনে দাঁড়িয়ে আছে। আহত ১০ জন সেনাকে এয়ারলিফটের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের সর্বোত্তম চিকিৎসা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আমি তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
আরও পড়ুন: চিন্তা বাড়ল গৌতম আদানির! কড়া অ্যাকশন মার্কিন SEC-র, ভারত সরকারকে এড়িয়েই পদক্ষেপের প্রস্তুতি
ডোডার পরিস্থিতি এখন সংবেদনশীল: জানিয়ে রাখি যে, সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি এবং নিরাপত্তা বাহিনীর অভিযানের কারণে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার নিরাপত্তা পরিস্থিতি সম্প্রতি অত্যন্ত সংবেদনশীল হয়েছে। ডোডা জেলায় পাহাড়ি ও বনাঞ্চলে জঙ্গিদের উপস্থিতি উদ্বেগের বিষয়। গোয়েন্দা রিপোর্টে দেখা গেছে যে ডোডা এবং পার্শ্ববর্তী কিশতওয়ার জেলায় ৩০ থেকে ৩৫ জন পাকিস্তানি বংশোদ্ভূত জঙ্গি সক্রিয় থাকতে পারে। যারা জঙ্গলে লুকিয়ে আছে।












