মুসলিম যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক হিন্দু যুবতীর! তারপরেই যা হল… জানলে শিউরে উঠবেন

Published on:

Published on:

A shocking incident happened in Moradabad Uttar Pradesh.
Follow

বাংলা হান্ট ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রাপ্য তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সেখানে মর্মান্তিক পরিণতি ঘটেছে এক যুগলের। মূলত, ভীন ধর্মের যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ায় এক যুবতী ও তাঁর প্রেমিককে খুন করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদে চাঞ্চল্যকর ঘটনা:

মূলত, ২৭ বছরের আরমানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ২২ বছরের কাজল নামের এক যুবতী। আরমান সৌদি আরবে কর্মরত থাকলেও বিগত কয়েক মাস ধরে তিনি মোরাদাবাদে ছিলেন বলে জানা গিয়েছে। সেই সময়েই কাজলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়। এদিকে, কাজল পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন এবং তিনি একটি বেসরকারি স্কুলে শিক্ষিকা হিসেবেও কর্মরত ছিলেন।

A shocking incident happened in Moradabad Uttar Pradesh.

এদিকে, তাঁদের এই প্রেমের সম্পর্কের বিষয়টি জানাজানি হতেই শুরু হয় বিপত্ত। এমনকি, বিষয়টি পরিপ্রেক্ষিতে যুবতীর পরিবার তীব্র আপত্তি জানায়। কাজলকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, ভীন ধর্মের ছেলেকে বিয়ে করা যাবে না। জানা গিয়েছে যে, গত ১৮ জানুয়ারি আরমান কাজলের বাড়িতে কথা বলতে গিয়েছিলেন। সেইখানেই তাঁদের বেঁধে মারধর করা হয় এবং কুপিয়ে খুন করার পর জার্মান এবং কাজলের দেহ নদী সংলগ্ন জঙ্গলে থাকা মন্দিরের পেছনে পুঁতে ফেলা হয়।

আরও পড়ুন: চিন্তা বাড়ল গৌতম আদানির! কড়া অ্যাকশন মার্কিন SEC-র, ভারত সরকারকে এড়িয়েই পদক্ষেপের প্রস্তুতি

তদন্তে জানা গিয়েছে যে, এই নৃশংস হত্যাকাণ্ডের নিকক্ষে রয়েছে কাজলের ৩ দাদা। ইতিমধ্যেই তাদের ২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আরেকজন পলাতক। ধৃতদেরকে জেরা করেই আরমান এবং কাজলের দেহ উদ্ধার করা সম্ভব হয়। দেহ দু’টি উদ্ধারের পর পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

আরও পড়ুন: বাংলাদেশের ক্রিকেটে ভারত ও BCCI-র সাহায্য ভুলল BCB! T20 বিশ্বকাপ বয়কট করতেই উঠছে প্রশ্ন

ইতিমধ্যে এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে মোরাদাবাদের এসএসপি সৎপাল আন্তিল জানিয়েছেন, ‘তদন্তে জেরা করার সময়ে যুবতীর দাদারা ওই যুগলকে খুন করার বিষয়টি স্বীকার করে। তারপর দু’টি দেহ উদ্ধার করা হয়। এই অপরাধের নেপথ্যে যে বেলচা ব্যবহার করা হয়েছিল সেটিও উদ্ধার করা হয়েছে।’ এমতাবস্থায়, এই ঘটনার জেরে যাতে সাম্প্রদায়িক উত্তেজনা না ছাড়ায় সেজন্য ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানা গিয়েছে।