বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরসুমের আগেই সুখবর এল রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য। একধাক্কায় মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ৮% ডিএ (Dearness Allowance) বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে সরকারি কর্মীদের জন্য। আর এই বৃদ্ধির ফলে ৫০ শতাংশে পৌঁছে যাবে ডিএ।
ডিএ বৃদ্ধি পাঞ্জাবে | Dearness Allowance
ঘটনাস্থল পাঞ্জাব। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ বৃদ্ধি নিয়ে সুখবর এসেছে সম্প্রতি। সরকার তরফে জানানো হয়েছে, ৮% ডিএ বৃদ্ধি ৪% করে দুটি কিস্তিতে প্রদান করা হবে। বর্ধিত ভাতা চলতি মাসের বেতনের সাথে যুক্ত হবে। সরকার বলছে, এই ডিএ বৃদ্ধির ফলে রাজ্য কোষাগারের উপর প্রায় ২৪৮ কোটি টাকার অতিরিক্ত আর্থিক চাপ পড়বে।
জানিয়ে রাখি, দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন সে রাজ্যের সরকারি কর্মীরা। এই পরিস্থিতি শান্ত করতে পাঞ্জাব সরকার শুক্রবার প্রায় আট লক্ষ রাজ্য কর্মচারী ও পেনশনভোগীর মহার্ঘ ভাতা ৮ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে।

আরও পড়ুন: এই ৮ ডকুমেন্ট না থাকলে হবে না যুবশক্তিতে আবেদন! বেকারভাতা নিয়ে বড় আপডেট জানুন
পাঞ্জাব রাজ্য মিনিস্ট্রিয়াল সার্ভিসেস ইউনিয়নের সভাপতি গুরনাম সিং ভিরক এই বিষয়ে জানিয়েছেন, বর্ধিত ডিএ ১ অক্টোবর থেকে চালু করা হবে। একইসাথে অন্যান্য বিষয় নিয়েও শীঘ্রই আলোচনা করা হবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন যে, ডিএ বৃদ্ধি এই উৎসবের মরসুমে সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং তাদের পরিবারকে অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান করবে।
উল্লেখ্য, পাঞ্জাবের ভগবন্ত মান সরকার এমন একটি সময় সুখবরটি এল যখন বকেয়া ডিএ সহ অন্যান্য দাবিতে আন্দোলনের পথে সরকারি কর্মচারীরা। বকেয়া ডিএ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে সে রাজ্যে। যার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও।














