বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় সেনাবাহিনী (Indian Army) দেশীয় প্রযুক্তিতে তৈরি ৮৪০ টি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন কেনার জন্য ১,৫৭৭ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ড্রোনগুলি ১০০ কিলোমিটারেরও বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। টাটা অ্যাডভান্সড সিস্টেমস (Tata Advenced System) এবং নিবে (Nibe)-কে এই অর্ডারটি দেওয়া হয়েছে। সেনাবাহিনী আগামী ১২ মাসের মধ্যে এই ড্রোনগুলি হাতে পাবে। এগুলি সীমান্তের ওপারে শত্রু অঞ্চলের গভীরে অবস্থিত আর্টিলারি অবস্থানগুলিকে ‘টার্গেট’ করতে ব্যবহার করা হবে।
ভারতীয় সেনায় (Indian Army) যুক্ত হচ্ছে ৮৪০ টি শক্তিশালী ড্রোন!
সেনাবাহিনী ১২ মাসের মধ্যে ৮৪০টি ড্রোন পাবে: জানিয়ে রাখি যে, ভারতীয় সেনাবাহিনী একটি ফাস্ট-ট্র্যাক প্রক্রিয়ার অধীনে দেশীয়ভাবে তৈরি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোনের (যা লোইটারিং মিউনিশন নামেও পরিচিত) জন্য চুক্তি প্রদান করেছে। এই প্রক্রিয়ার অধীনে, চুক্তি স্বাক্ষরের ৬ মাসের মধ্যে সংস্থাগুলিকে সরবরাহ শুরু করতে হবে। ফাস্ট-ট্র্যাক প্রক্রিয়ার অধীনে ড্রোনের জন্য এটিই প্রথম বড় অর্ডার। টাটা অ্যাডভান্সড সিস্টেমস এবং নিবে ডিফেন্স থেকে মোট ৮৪০টি দূরপাল্লার অ্যাটাক ড্রোন সংগ্রহ করা হবে। এর মধ্যে ৬৪ শতাংশ ড্রোন সরবরাহ করবে টাটা অ্যাডভান্সড সিস্টেমস এবং বাকি ড্রোনগুলি সরবরাহ করবে নিবে।

১০০ কিলোমিটারের বেশি পাল্লায় আঘাত হানার ক্ষমতা: উল্লেখ্য যে, এই ড্রোনগুলি ১০০ কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে। এর ফলে সেনাবাহিনী সীমান্তের গভীরে থাকা শত্রুপক্ষের আর্টিলারি অবস্থান ধ্বংস করতে এগুলো ব্যবহার করবে। পরীক্ষা ও প্রযুক্তিগত মূল্যায়নের পর, টাটা অ্যাডভান্সড সিস্টেমস সর্বনিম্ন দরদাতা হিসাবে নির্বাচিত হয়, এবং নিবে ডিফেন্স দ্বিতীয় স্থান অধিকার করে। এই ড্রোনগুলির আরেকটি বিশেষত্ব হল, এগুলিকে তীব্র জ্যামিং ও স্পুফিং যুক্ত পরিবেশে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে।
আরও পড়ুন: ভারতের সেই ৫ কিংবদন্তি খেলোয়াড়! যাঁরা স্বাধীনতার আগেই সমগ্র বিশ্বে দেখিয়েছিলেন দাপট
অপারেশন সিঁদুর থেকে প্রাপ্ত অভিজ্ঞতা: ভারতীয় সেনাবাহিনীর জন্য সংগ্রহ করা এই স্বল্পমূল্যের ড্রোনগুলি জ্যামিং ও স্পুফিং প্রতিরোধ করার জন্য ডিজাইন করা হয়েছে। এগুলির ডিজাইন অপারেশন সিঁদুর থেকে প্রাপ্ত অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিস্টেমগুলি উড়ানের মুহূর্ত থেকে জ্যামিং পরিস্থিতিসহ বিভিন্ন প্রতিকূল অবস্থায় ব্যাপকভাবে পরীক্ষা করা হয়েছে। জানিয়ে রাখি যে, বর্তমান সময়ে ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন আধুনিক যুদ্ধের একটি অপরিহার্য অংশ হিসাবে বিবেচিত হয়েছে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি পশ্চিম এশিয়ার সংঘাতগুলিতেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।
১,৫০০ কিলোমিটারের বেশি রেঞ্জের ড্রোনও প্রক্রিয়াধীন রয়েছে: ভারতীয় সেনাবাহিনীর জন্য ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোনের আরও বেশ কয়েকটি বড় অর্ডারও বর্তমানে প্রক্রিয়াধীন আছে। এর মধ্যে এমন সিস্টেমও রয়েছে যা ১,৫০০ কিলোমিটারের বেশি রেঞ্জের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে, এই ৮৪০ টি ড্রোন প্রাথমিকভাবে সীমান্তের গভীরে অবস্থিত শত্রুপক্ষের কামান ঘাঁটিগুলিকে ‘টার্গেট’ পি করতে ব্যবহার করা হবে।













