বাংলা হান্ট ডেস্কঃ দেশবাসীকে বিশ্বমানের পরিষেবা দেওয়ার জন্য বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) চালু করেছে ভারতীয় রেল। যার প্রথমটি চলছে হাওড়া-কামাখ্যা রুটে। তবে এবার জানা যাচ্ছে আরও নয়টি রুটে চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার। ফলে দূরপাল্লার যাত্রা আরও আরামদায়ক ও দ্রুত সম্পন্ন হবে। কোন কোন রুটে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে? চলুন দেখে নেওয়া যাক।
নতুন ৯ রুটে চলবে Vande Bharat Sleeper
২০২৫ সালে হাওড়া-কামাখ্যা রুটে বন্দে ভারত স্লিপার চালু হওয়ার পর একদিকে যেমন যাত্রার সময় বেশ কিছুটা কমেছে তেমনি যাত্রী স্বাচ্ছন্দ্যও বেড়েছে। এবার সেই মডেল অনুসরণ করেই গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রুটগুলিতে বন্দে ভারত স্লিপার চালু হতে চলেছে। যার মধ্যে অন্যতম একটি হল মুম্বাই-ব্যাঙ্গালোর, জেতার অনুমোদন দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাই আশা করা হচ্ছে এটাই দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপার হতে পারে।
কটা বন্দে ভারত স্লিপার পেল বাংলা?
এছাড়া নয়া দিল্লি-মুম্বাই, নয়া দিল্লি-আহমেদাবাদ, নয়া দিল্লি-হাওড়া, নয়া দিল্লি-চেন্নাই, নয়া দিল্লি-সেকেন্দ্রাবাদ, নয়া দিল্লি-পুনে, মুম্বাই-আহমেদাবাদ ও নয়া দিল্লি-শ্রীনগর রুটেও বন্দে ভারত স্লিপার চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা ভাড়া কত হতে পারে এমন কোন তথ্য এখনও অবধি প্রকাশ্যে আসেনি। তবে লিস্ট দেখে বোঝা যাচ্ছে আরও একটি বন্দে ভারত স্লিপার পেতে চলেছে পশ্চিমবঙ্গ।
আরও পড়ুনঃ কথা রাখলেন মুখ্যমন্ত্রী, তিনটি নতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরির নির্দেশ স্বাস্থ্য দফতরের
সম্ভাব্য বন্দে ভারত স্লিপার রুট
Mumbai-Bangalore: খুব সম্ভবত মুম্বাই থেকে ব্যাঙ্গালোর অবধি রুটেই দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেনের ঘোষণা হতে পারে।
New Delhi-Mumbai: এরপরই গুরুত্বপূর্ণ রুট হিসাবে বারবার উঠে এসেছে নয়া দিল্লি ও মুম্বাইয়ের রুট। তাই এই রুটেও শীঘ্রই বন্দে ভারত স্লিপার চালু হতে পারে বলে মনে করা হচ্ছে।
New Delhi-Ahmedabad: রাতের দিকে যে সমস্ত ট্রেন ছাড়ে তার মধ্যে নিউ দিল্লি টু আহমেদাবাদ রুটটি বেশ গুরুত্বপূর্ণ। তাই এই রুটেও চালু হওয়ার সম্ভাবনা থাকছে।
New Delhi-Howrah: দেশের রাজধানী ও গুরুত্বপূর্ণ দুই শহরকে রেলপথে সংযুক্ত করতে এই রুটটি বেশ গুরুত্বপূর্ণ। তাছাড়া প্রতিনিয়ত এই রুটের যাত্রী সংখ্যাও বেড়েছে।
আরও পড়ুনঃ ‘পশ্চিমবঙ্গ দিবসে’ তারকেশ্বরে মোদী, এক ঝাঁক স্পেশাল ট্রেন ঘোষণা রেলের, দেখুন টাইমটেবিল
New Delhi-Chennai: উত্তর ভারত ও দক্ষিণ ভারতের দুটি আর্থিক ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ শহরের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য রাতের দিকে এই রুটে বন্দে ভারত স্লিপার চালু করা হতে পারে।
New Delhi-Sekendrabad: ভারতীয় রেলের ব্যস্ততম রুটের মধ্যে একটি হল নয়া দিল্লি টু সেকেন্দ্রাবাদ। তাই যাত্রীদের চাহিদা পূরণে এই রুটেও চালু হতে পারে বন্দে ভারত স্লিপার।
New Delhi-Pune: ম্যানুফ্যাকচারিং এর কারণে দিন দিন গুরুত্ব বাড়ছে পুনের। তাই এই শহরকে নয়া দিল্লির সাথে জঙযুক্ত করা হতে পারে প্রিমিয়াম স্লিপার ট্রেনের দ্বারা।
Mumbai-Ahmedabad: বুলেট ট্রেনের পাশাপাশি এই রুটে স্লিপার বন্দে ভারতও চালুর সম্ভাবনা থাকছে।
New Delhi-Srinagar: লম্বা সফরে আরামদায়ক ভ্রমণ ও কম সময়ের জন্য এই রুটে ভবিষ্যতে প্রিমিয়াম স্লিপার ট্রেন চালু করা হতে পারে।













