Durga Puja 2026 Live Updates

বাড়িতে ঢুকে হিন্দু মহিলাকে ধর্ষণ BNP নেতার, উত্তাল বাংলাদেশ! এবার ইউনূসের বাংলাদেশকে চরম সতর্কবার্তা ভারতের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দিন দিন যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ (Bangladesh)। দুদিন আগেই খাস রাজধানী শহর ঢাকায় আক্রান্ত হয় দুর্গা মন্দির। তার কোনো প্রতিকার তো দূরের কথা, উলটে এবার পাশবিক লালসার শিকার হলেন এক হিন্দু মহিলা। কুমিল্লার মুরাদনগরে হিন্দু মহিলাকে বাড়িতে ঢুকে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে এদেশে।

বাংলাদেশে (Bangladesh) ধর্ষণের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত

নির্যাতিতা হিন্দু তরুণী পুলিশের কাছে অভিযোগপত্রে লিখেছেন, দিন ১৫ আগে তিনি কুমিল্লায় বাবার বাড়িতে এসেছিলেন। অভিযোগ, মূল অভিযুক্ত ফজর আলি আগেও তাঁকে কুপ্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি রাজি না হওয়াতেই এই বর্বরোচিত কাণ্ড! নির্যাতিতা অভিযোগ করেছেন, কয়েকদিন ধরেই রাস্তায় তাঁকে উত্যক্ত করছিল অভিযুক্ত ফজর আলি। উল্লেখ্য, জানা গিয়েছে এই ফজর আলি আসলে বাংলাদেশের (Bangladesh) বিরোধী দল বিএনপির নেতা।

Five arrested in Bangladesh minor girl rape

ধর্ষণের ভিডিও ভাইরাল: ঘটনার দিন অর্থাৎ ২৬ শে জুন বাড়িতে তাঁর বাবা মা ছিলেন না। রাতে দুই ছেলেমেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন ওই তরুণী। তখনই আচমকা বাড়িতে হানা দেয় ফজর আলি। ধারালো অস্ত্র দেখিয়ে মুখ চেপে ধরে তরুণীর। এমনকি ধর্ষণের কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় অভিযুক্ত। তরুণীর চিৎকার শুনেই ছুটে আসে প্রতিবেশীরা। তাদের হাতে বেধড়ক মারধোরও খায় অভিযুক্ত। কিন্তু তারপরে পালিয়ে যায় সে।

আরো পড়ুন : ‘২৬ এর নির্বাচন ফাইনাল বিসর্জনের আগে…’, কসবা কাণ্ডে বিশেষ অনুরোধ ‘অভয়া’র বাবা মাকে, বড় ঘোষণা করলেন শুভেন্দু

গ্রেফতার আরো চার: যদিও কুমিল্লা থানার পুলিশ প্রধান জানিয়েছেন, ঢাকার (Bangladesh) সায়েদাবাদ এলাকায় এদিন ভোরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। ধর্ষণের ঘটনার ভিডিও ভাইরাল করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এদিকে নির্যাতিতা মহিলার পরিচয় প্রকাশ এবং তাঁর ছবি শেয়ার করার অভিযোগেও গ্রেফতার হয়েছে ৪ জন।

আরো পড়ুন :মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠতার ভিডিও রেকর্ড, বন্ধুদের দেখিয়ে চলত অশ্লীল আলোচনা! মনোজিতের হাজারো কীর্তি ‘ফাঁস’

এই ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে বাংলাদেশেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা প্রতিবাদে মুখর হয়। ঢাকার রাস্তায় নেমে অভিযুক্তদের বিরুদ্ধে ‘সরাসরি অ্যাকশন’ নেওয়ার দাবি তুলতে দেখা গিয়েছে তাদের।