Durga Puja 2026 Live Updates

ডাকটিকিটে দেব! ভারতের ডাক বিভাগের বিশেষ স্বীকৃতিতে টলিউডে আলোড়ন

Published on:

Published on:

DEV Honoured on India Post Special Stamp
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বছরের শুরু থেকেই টলিউডে একের পর এক কারণে আলোচনায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা দেব (Dev)। নতুন ছবির কাজ, দর্শকদের ভালোবাসা, সব মিলিয়ে যেন সময়টা একেবারেই তাঁর পক্ষে। এবার সেই জনপ্রিয়তার সঙ্গে যুক্ত হল আরও এক বিশেষ সম্মান। ভারতের ডাক বিভাগের একটি বিশেষ ডাকটিকিটে জায়গা পেল দেবের মুখ।

দেশের সরকারি স্বীকৃতির তালিকায় যুক্ত হল দেবের (Dev) নাম

রবিবার সকালে নিজের সোশ্যাল মিদিয়া অ্যাকাউন্ট থেকে ডাকটিকিটে নিজের ছবির এই বিশেষ মুহূর্তের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেব (Dev)। সেখানে দেখা যাচ্ছে, ইন্ডিয়া পোস্ট প্রকাশিত নতুন ডাকটিকিটে উজ্জ্বলভাবে ছাপা হয়েছে তাঁর ছবি। ছোট্ট এই টিকিটেই ধরা পড়েছে দীর্ঘ দিনের পরিশ্রম, সংগ্রাম আর মানুষের অকুণ্ঠ ভালোবাসার গল্প।

এই সম্মানকে শুধু নিজের ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখছেন না অভিনেতা (Dev)। এদিন নিজের মুখের ডাকটিকিটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেব বলেন, এই স্বীকৃতি আসলে দেশের সাধারণ মানুষের ভালোবাসা ও বিশ্বাসের প্রতিফলন। বহু বছর ধরে দর্শক যে ভরসা ও সমর্থন তাঁর উপর রেখেছেন, এই ডাকটিকিট সেই অনুভূতিকেই নতুনভাবে তুলে ধরেছে। দেব আরও জানিয়েছেন, এটি কেবল একজন অভিনেতা হিসেবে তাঁর কাজের স্বীকৃতি নয়। মানুষের সঙ্গে তাঁর দীর্ঘ যাত্রাপথের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই তিনি এই সম্মানকে দেখছেন। সেই বিশ্বাস এবং ভালোবাসাই তাঁকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে বলে মনে করেন তিনি।

আরও পড়ুনঃ ছেড়ে যেতে বাধ্য হয়েছিল টাটা, সেই সিঙ্গুরেই ৮৩০ কোটির উন্নয়ন প্রকল্প নিয়ে হাজির প্রধানমন্ত্রী

এই বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে দেব (Dev) কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের ডাক বিভাগকে। রুপালি পর্দার নায়ক থেকে দেশের ডাকটিকিটে জায়গা পাওয়া, এই সাফল্য তাঁর অনুরাগীদের কাছেও গর্বের। অনেকের কাছেই এটি শুধু একটি সম্মান নয়, বরং ভালোবাসার এক স্থায়ী স্মারক হয়ে রইল।