ভোটের আগেই উত্তপ্ত পরিস্থিতি, SIR নিয়ে রাজ্য সরকারকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

Published on:

Published on:

Supreme Court Issues Strong Law & Order Directive During SIR in Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই রাজ্যের একাধিক জেলায় অশান্তির ছবি সামনে এসেছে। SIR শুনানি ঘিরে হয়রানির অভিযোগ তুলে বিভিন্ন জায়গায় ভাঙচুর, তাণ্ডব ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)

কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)?

SIR চলাকালীনই যদি এই পরিস্থিতি হয়, তাহলে ভোট যত এগিয়ে আসবে, পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে কি না, তা নিয়ে আশঙ্কা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাঙচুর, তাণ্ডব এবং আগুনের ছবি সেই উদ্বেগই আরও বাড়িয়েছে। এই আবহে সোমবার SIR সংক্রান্ত মামলায় একের পর এক নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। সেই সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে কড়া বার্তা দেয় সর্বোচ্চ আদালত। আদালতের নির্দেশ, শান্তি বজায় রাখা এবং SIR প্রক্রিয়া সুষ্ঠুভাবে শেষ করতে পর্যাপ্ত কর্মী ও পুলিশ মোতায়েন করতে হবে। এই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে জেলাশাসক ও রাজ্যের DGP-কে।

আদালত (Supreme Court) স্পষ্ট জানায়, কোথাও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সে দিকে প্রশাসনকে কড়া নজর রাখতে হবে। SIR চলাকালীন রাজ্য জুড়ে শান্তি বজায় রাখাই এখন প্রধান লক্ষ্য—এই বার্তাই দেওয়া হয়েছে। এদিন শুনানিতে ইলেকশন কমিশনের আইনজীবী আদালতকে জানান, বর্তমান পরিস্থিতিতে কমিশন রাজ্য সরকারের কাছ থেকে অসহযোগিতার মুখে পড়ছে। কমিশনের তরফে আর্জি জানানো হয়, শুনানির সময় রাজনৈতিক দলগুলিকে হস্তক্ষেপ করতে দেওয়া না হোক, কারণ কমিশন কোনওভাবেই হিংসা চায় না।

এই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট (Supreme Court) রাজ্য ও কেন্দ্র, উভয় সরকারকেই আইনশৃঙ্খলা নিশ্চিত করার নির্দেশ দেয়। আদালত জানায়, পর্যাপ্ত পুলিশ ও কর্মী মোতায়েনের বিষয়টি জেলাশাসকদের নিশ্চিত করতে হবে, পাশাপাশি DGP-কেও নজর রাখতে হবে যাতে কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়।

Supreme Court stays Calcutta HC order on SSC age relaxation

আরও পড়ুনঃ ১৭ লাখ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না? বাজেটে মধ্যবিত্তের জন্য বড় স্বস্তির ইঙ্গিত

SIR পর্বেই যদি রাজ্যের অবস্থা এমন হয়, তাহলে ভোটের সময় পরিস্থিতি কোন দিকে যাবে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। ভোট যত এগিয়ে আসবে, হিংসা আরও ছড়াবে কি না, পরিস্থিতি আরও উত্তপ্ত হবে কি না, এই আশঙ্কাতেই দিন কাটাচ্ছেন সাধারণ মানুষের। তার মধ্যে সুপ্রিম কোর্টের (Supreme Court) এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।