১৭ লাখ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না? বাজেটে মধ্যবিত্তের জন্য বড় স্বস্তির ইঙ্গিত

Published on:

Published on:

Budget 2026 Income Tax New Tax Regime Update
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আগামী মাস দেশের অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ কেন্দ্রীয় বাজেট (Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর সেই বাজেট ঘিরেই মধ্যবিত্তের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন এবার কি আয়কর থেকে আরও বড় স্বস্তি মিলবে? বর্তমানে চাকরিজীবী ও মধ্যবিত্ত পরিবারগুলির চোখ নতুন বাজেটের দিকেই। শিল্প মহল ও কর বিশেষজ্ঞদের ইঙ্গিত, এবারের বাজেটে করমুক্ত আয়ের সীমা এক ধাক্কায় ১৭ লাখ টাকা পর্যন্ত পৌঁছতে পারে।

কেন নতুন (Budget 2026) ঘিরে এত প্রত্যাশা?

বর্তমান সময়ের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার খরচে মধ্যবিত্তের উপর চাপ বেড়েছে। গত বছর নতুন কর কাঠামো চালুর পর গত বছর সরকার ১২ লাখ টাকা পর্যন্ত আয়কে কার্যত করমুক্ত করেছিল। এবার সেই সীমা আরও বাড়ানোর দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। বিশেষজ্ঞদের মতে, নতুন রেজিমকে আরও জনপ্রিয় করতে সরকার যদি কিছু গুরুত্বপূর্ণ ছাড় ফেরায়, তাহলে করমুক্ত আয়ের সীমা ১৭ লাখ টাকা পর্যন্ত পৌঁছতে পারে (Budget 2026)।

নতুন বাজেট (Budget 2026) নিয়ে অনেকের মনেই প্রশ্ন, ১২ লাখ থেকে এক লাফে ১৭ লাখ টাকা করছাড় কীভাবে সম্ভব? কর বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, এই হিসেব কয়েকটি সম্ভাব্য ছাড়ের ওপর ভিত্তি করে তৈরি। বর্তমানে নতুন কর কাঠামোতে রিবেট মিলিয়ে ১২ লাখ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হয় না। এর সঙ্গে যদি নিচের ছাড়গুলি যুক্ত হয়, তাহলেই মোট করমুক্ত আয় ১৭ লাখ টাকায় পৌঁছতে পারে। ছাড় গুলি হল –

  • স্ট্যান্ডার্ড ডিডাকশন: বর্তমানে ৭৫ হাজার টাকা, বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব
  • হোম লোনের সুদে ছাড়: সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত
  • হোম লোনের আসল টাকায় ছাড়: ১.৫ লাখ টাকা
  • স্বাস্থ্য বিমা প্রিমিয়াম: ৫০ হাজার টাকা পর্যন্ত করছাড়

এই সব ছাড় একসঙ্গে কার্যকর হলে মধ্যবিত্ত চাকরিজীবীদের বড় অঙ্কের কর সাশ্রয় সম্ভব।

প্রাক-বাজেট আলোচনায় ‘ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া’ (ICAI) এবং ফিকির মতো শিল্প সংগঠনগুলি অর্থমন্ত্রকের কাছে একাধিক দাবি পেশ করেছে। তাদের মূল বক্তব্য হল নতুন কর কাঠামোকে সত্যিই সহজ ও জনপ্রিয় করতে হলে কিছু পুরনো ছাড় ফিরিয়ে আনা জরুরি।

  • সেকশন 80D: নতুন রেজিমে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে কোনও ছাড় নেই। চিকিৎসা খরচ যেভাবে বাড়ছে, তাতে এই ছাড় না থাকা বড় সমস্যা বলে মত বিশেষজ্ঞদের।
  • বেসিক এক্সেম্পশন লিমিট: বর্তমানে ৪ লাখ টাকা, বাড়িয়ে ৮ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে ICAI।
  • সারচার্জ সীমা: এখন ৫০ লাখ টাকার বেশি আয়ে সারচার্জ দিতে হয়। শিল্প মহলের দাবি, এই সীমা ৭৫ লাখ টাকা করা হোক, যাতে আয় বাড়লেও হঠাৎ করের চাপ না পড়ে।

প্রবীণ নাগরিকদের জন্য আলাদা নজরের দাবি

নতুন কর কাঠামোতে (Budget 2026) প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কোনও সুবিধা নেই, যা পুরনো ব্যবস্থায় ছিল। এই কারণেই বহু প্রবীণ এখনও পুরনো রেজিমেই রিটার্ন জমা দিতে স্বচ্ছন্দ বোধ করছেন। বাজেট ২০২৬-এ তাঁদের চিকিৎসা খরচ ও করছাড়ের সীমা নিয়ে বিশেষ ঘোষণা হতে পারে বলে আশা করা হচ্ছে।

Budget 2026 Income Tax Relief Hints for Middle Class

আরও পড়ুনঃ মমতা-রাজ সম্পর্কে ফাটল? নির্বাচনের আগে মুখ খুললেন বিধায়ক, বললেন, রাজনীতির মধ্যেও রাজনীতি…

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অ্যাসেসমেন্ট ইয়ারে প্রায় ৭২ শতাংশ করদাতা, অর্থাৎ ৫.২৭ কোটি মানুষ নতুন কর কাঠামো বেছে নিয়েছেন। আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হতে চলেছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২০২৫, যা ১৯৬১ সালের পুরনো আইনকে বদলে দেবে। এই আইনের লক্ষ্য কর ব্যবস্থাকে আরও সহজ ও স্বচ্ছ করা। সব মিলিয়ে, নতুন বাজেট (Budget 2026) মধ্যবিত্তের জন্য বড় স্বস্তির বার্তা নিয়ে আসতে পারে। তবে ১৭ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত হবে কি না, তার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে ১ ফেব্রুয়ারি বাজেট ঘোষণার দিনই।