হাওড়া থেকে NJP বন্দে ভারত স্লিপারে যেতে কত সময় লাগবে? প্রকাশ্যে এল সময়সূচি

Published on:

Published on:

Indian Railways the schedule for the Howrah–NJP Vande Bharat sleeper train has been released
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের (Indian Railways)। এই ট্রেনটি পশ্চিমবঙ্গ ও অসম রাজ্যকে ছুঁয়ে হাওড়া-কামাখ্যা রুটে ছুটবে। এছাড়াও এই ট্রেনটি মালদা থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি আগামী ২২ জানুয়ারি থেকে এই ট্রেনটি যাত্রী নিয়ে ছুটবে বলে জানা গেছে। তাছাড়া এই ট্রেনের সময় সূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। দেখে নিন কখন কোথায় দাঁড়াবে এই ট্রেনটি।

হাওড়া–NJP বন্দে ভারত স্লিপারের সময়সূচি প্রকাশ (Indian Railways)

গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন (Indian Railways)। অন্য স্থানে যাওয়ার জন্য মানুষ ট্রেনের ওপরে ভরসা করে থাকেন। তার ওপর নতুন বছরের শুরুতে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হয়েছে। এই ট্রেনটি হাওড়া কামাখ্যার মধ্যে যাতায়াত করবে। হাওড়া থেকে ট্রেনটি অসম কামাখ্যা যাবে তার নম্বর হল ২৭৫৭৫। হাওড়া থেকেই ট্রেনটি ছাড়বে সন্ধ্যে ৬:২০  মিনিটে। যেটি পরের দিন সকাল ৮:২০ মিনিটে কামাখ্যায় গিয়ে পৌঁছবে। তবে এই ট্রেনটি বুধবার চলাচল করবে না। অপরদিকে কামাখ্যা থেকে হাওড়াগামী ট্রেনের নম্বর হবে ২৭৫৭৬। ছাড়বে সন্ধে ৬টা ১৫ মিনিটে। পরের দিন সকাল ৮টা ১৫ মিনিটে হাওড়া পৌঁছবে ট্রেনটি। বৃহস্পতিবার এই ট্রেন চলবে না।

Indian Railways the schedule for the Howrah–NJP Vande Bharat sleeper train has been released

আরও পড়ুন: ২ দিনের নিরিবিলি সমুদ্র-ছুটির খোঁজে? ঘুরে আসুন এই শান্ত সৈকত থেকে

দেখে নিন এই ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে কোন কোন স্টেশনে কখন পৌঁছবে:

ব্যান্ডেল: সন্ধ্যা ৬টা ৫৬

নবদ্বীপ ধাম: সন্ধ্যা ৭টা ৩৬

কাটোয়া জংশন: রাত ৮টা ৩

আজিমগঞ্জ: রাত ৮টা ৫০

নিউ ফরাক্কা জংশন: রাত ৯টা ৪৮

মালদা টাউন: রাত ১০টা ৫০

নিউ জলপাইগুড়ি (এনজেপি): রাত ১টা ৪০

কামাখ্যা: সকাল ৮টা ২০

ট্রেনটি প্রতি স্টেশনে ২ মিনিট করে দাঁড়াবে

কামাখ্যা থেকে ছেড়ে কোন স্টেশনে, কখন পৌঁছবে:

নিউ জলপাইগুড়ি (এনজেপি): রাত সাড়ে ১১টা

মালদা টাউন: রাত ৩টে ২৫

নিউ ফরাক্কা জংশন: ভোর ৪টে ২

আজিমগঞ্জ: ভোর ৪টে ৫৭

কাটোয়া জংশন: ভোর ৫টা ৪৬

নবদ্বীপ ধাম: সকাল ৬টা ১৩

ব্যান্ডেল: সকাল ৬টা ৫৮

হাওড়া: সকাল ৮টা ১৫

হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনটি যাত্রাপথের দিক থেকে উভয় দিকে রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড, আলুয়াবাড়ি রোড স্টেশনেও থামবে। আর এই ট্রেনটি যাতায়াতের ফলে যাত্রীরা সহজে ও কম সময়ে যাতায়াত করতে পারবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।