২ দিনের নিরিবিলি সমুদ্র-ছুটির খোঁজে? ঘুরে আসুন এই শান্ত সৈকত থেকে

Published on:

Published on:

Travel forgetting the hustle and bustle of the city a two-day call to the tranquil sea
Follow

বাংলা হান্ট ডেস্ক: একেই নতুন বছর। তার উপর সামনেই আসছে সরস্বতী পুজো। পাশাপাশি এই বছর সরস্বতী পূজা পড়েছে নেতাজি জন্মজয়ন্তীতে। আর তারপরেই ২৬ শে জানুয়ারি। অর্থাৎ সোমবার থেকে ছুটি নিলে মোট চার দিনের ছোটখাটো ঘুরতে (Travel) যাওয়ার পরিকল্পনা আপনি করতেই পারেন। কিন্তু এই চারদিন হাতে নিয়ে কোথায় ঘুরতে যাবেন, ঠিক করে উঠতে না পারলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। এই ৪ দিনের ছুটিতে ঘুরতে পারেন ওড়িশার যমুনাসুল। যেখানে গেলে সময় থেমে যায়‌।

শহরের ব্যস্ততা ভুলে, দুই দিনের শান্ত সমুদ্রের ডাক (Travel)

ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে সবার আগে মাথায় আসবে উত্তরবঙ্গের কথা। তবে উত্তরবঙ্গে এত ছোট সময় যাওয়া বড় ঝক্কির। তার থেকে বরং আপনি যেতে পারেন পশ্চি রাজ্যের সমুদ্র দেখতে। সমুদ্র বললেই শুধুমাত্র যে পুরী অথবা গোপালপুরের কথা বলা হবে তা কিন্তু নয়। আপনি যেতে পারেন নিরিবিলি এক সমুদ্র তটে। জায়গাটির নাম যমুনাসুল। যেখানে গেলে আপনি দেখতে পাবেন ঝাউবন, অবারিত নীল সমুদ্র আর বালির তট (Travel)।

Travel forgetting the hustle and bustle of the city a two-day call to the tranquil sea

আরও পড়ুন: কম টাকায় বড় রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিম জানলে অবাক হবেন আপনিও

কী ভাবে যাবেন?

ট্রেনে ভদ্রক বা বালেশ্বর স্টেশনে নেমে গাড়ি ভাড়া করে যমুনাসুলে যাওয়া যায় সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা। অথবা বাসে ভুবনেশ্বর, কটক, বালেশ্বর থেকে ভদ্রক পর্যন্ত বাস চলে, সেখান থেকে অটো বা গাড়ি। আর আপনি যদি নিজের গাড়িতে গেলে আরও ভালো।ভুবনেশ্বর, কটক, ভদ্রক রুট ধরে সহজেই পৌঁছোনো যাবে যমুনাসুল।

কী দেখবেন?

যমুনাসুলের সৌন্দর্য তার নীরবতায়। এখানে নেই শহুরে কোলাহল বা অতিরিক্ত বাণিজ্যিকতার ছাপ, তাই শান্তিতে সময় কাটাতে পারবেন। পাশাপাশি আকাশ পরিষ্কার তাই সূর্যোদয় দারুণ লাগে। এছাড়াও ভোরের আকাশে সোনালি আলোয় সমুদ্র অবর্ণনীয় সুন্দর দেখায়।

তাছাড়া পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন স্থানীয় জেলেদের গ্রাম। নৌকা নামানো, মাছ ধরা তাঁদের প্রত্যহ জীবন। এখানে এলে যেন কমে যায় সময়ের গতি (Travel)।