বাংলা হান্ট ডেস্ক: পোস্ট অফিস এমন একটি জায়গা যেখানে প্রতিটি বয়স ও প্রতিটি শ্রেণীর জন্য সঞ্চয় করার প্রকল্প আছে (Post Office)। এই প্রকল্প কেবলমাত্র ভালো রিটানই দেবে না। পাশাপাশি দেবে নিরাপত্তাও । অর্থাৎ সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে বিনিয়োগের বিকল্প হল পোস্ট অফিস। পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পের কথা বলতে গেলে, প্রতি মাসে নির্দিষ্ট আয় দেয়। আজকের প্রতিবেদনে রইল এমন একটি স্কিমের কথা যেখানে মাত্র সুদ থেকেই ২ লক্ষ টাকার বেশি উপার্জন করতে পারবেন। জেনে নিন বিস্তারিত।
অল্প আয়ে বড় স্বপ্ন! পোস্ট অফিসের এই স্কিমে মিলবে নিশ্চিন্ত ভবিষ্যৎ (Post Office)
বর্তমান দিনে মানুষ বিনিয়োগের দিকে বেশি ঝুঁকছেন যেখানেই তাদের টাকা জমানোয় ভালো সুদ পাওয়া যাবে। তাছাড়া আজ কালকের দিনে অনলাইনে জালিয়াতি ও প্রতারণার ঘটনায় বহু মানুষ ইন্টারনেটের মাধ্যমে টাকা বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন। তাই টাকা বিনিয়োগের ক্ষেত্রে উপযুক্ত জায়গা হয়ে উঠছে পোস্ট অফিস (Post Office)। আজকের প্রতিবেদনে রইল পোস্ট অফিসের এমন একটি স্কিমের কথা,সুদ থেকেই ২ লক্ষ টাকার বেশি উপার্জন করা সম্ভব।

আরও পড়ুন: রেলের বড় সিদ্ধান্তে যাত্রীদের ধাক্কা! বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত-২ ট্রেনে নো রিফান্ড
পোস্ট অফিস টাইম ডিপোজিটে ১-৫ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের জন্য এককালীন টাকা রাখা যায়। এখানে বিনিয়োগকারীরা নিজের সুবিধা মতন পাঁচ বছরের জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন। যেখানে মেয়াদ অনুযায়ী পরিবর্তন হয় সুদের হার। বর্তমানে এক বছরের জন্য ৬.৯%, ২ বছরের জন্য ৭%, ৩ বছরের জন্য ৭.১% ও ৫ বছরের জন্য সর্বোচ্চ ৭.৫% সুদ দিচ্ছে পোস্ট অফিস।
ধরা যাক ২ লক্ষ টাকার বেশি সুদের হিসেবের দিকে। যদি কোনও বিনিয়োগকারী ৫ বছরের জন্য ৪.৫ লক্ষ টাকা জমা রাখেন, তাহলে ৭.৫% হারে মেয়াদ শেষে তাঁর অ্যাকাউন্টে জমা হবে মোট ৬,৫২,৪৭৭ টাকা। এই অঙ্কের সুদ বাবদ আয় হবে প্রায় ২,০২,৪৭৭ টাকা। একইভাবে ৫ বছরের জন্য যদি ২.৫ লক্ষ টাকা রাখা হয়, তাহলে সুদ মিলবে ১,১২,৪৮৭ টাকা।
অর্থাৎ বিনিয়োগ যত বাড়বে, রিটার্ন তত বাড়বে, এই স্কিমের মূল নীতিই সেটি। তাই দীর্ঘমেয়াদে এককালীন বিনিয়োগ করার পরিকল্পনা থাকলে এই স্কিমে স্থিতিশীল লাভ পাওয়ার সুযোগ রয়েছে। একইসঙ্গে ২ লক্ষ টাকা সুদ আয় করতে চান, তাঁদের জন্য ৩ বছরের অপশনও রয়েছে। সেখানে ৩ বছরের জন্য যদি ১০ লক্ষ টাকা রাখা হয়। অথএব ৭.১% সুদের হারে মোট সুদ মিলবে ২,৩৫,০৭৫ টাকা। মেয়াদ পূর্তিতে হাতে পাবেন আসবে ১২,৩৫,০৭৫ টাকা।
তবে বিনিয়োগকারীদের মনে রাখতে হবে, সরকার প্রতি তিন মাস অন্তর ছোট সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পর্যালোচনা করে। অর্থ মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী এই হার বাড়তেও পারে, কমতেও পারে। কিন্তু পোস্ট অফিস স্কিমের নিরাপত্তা এখনও অন্যতম জনপ্রিয় সরকার নির্ভর বিনিয়োগ হিসেবে বলা যায় (Post Office)।
[বিঃদ্রঃ এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি। যেকোনো আর্থিক বিনিয়োগের আগে স্কিমের নথিপত্র ভালো করে পড়ে নিন এবং প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।]












