বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন। কারণ যাত্রীরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ট্রেনের ওপরই ভরসা করেন। তার ওপর ২০২৬ সালের প্রথমেই নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করেছে ভারতীয় রেল (Indian Railways)। এই ট্রেনের আত্মপ্রকাশ হতেই টিকিট বাতিলের বিধিতে আসল এক বড় রদবদল। জানা যায়, কনফার্ম টিকিট বাতিল করতে গেলে এবার আর টাকা ফেরত নাও পেতে পারেন। পাশাপাশি কাটা হবে টাকা।
বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত-২ট্রেনে ক্যানসেল করলে টাকা ফেরত নয় (Indian Railways)
প্রিমিয়াম ট্রেনের টিকিট বাতিল ও রিফান্ড নিয়ে নতুন বিধি চালু করা হয়েছে। আর এই নতুন নিয়ম বেশ কড়াকড়ি ভাবেই করা হয়েছে। এবার যদি তাড়াহুড়োয় টিকিট বুকিং করে পরে টিকিট বাতিল করতে যান, তাহলে ক্ষতির মুখেই পড়বে যাত্রীরা। কারণ ভারতীয় রেল বোর্ডের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (Indian Railways)।

আরও পড়ুন: ব্যান্ডেল-কাটোয়া-নবদ্বীপে বন্দে ভারত স্লিপার ধরবেন? জেনে নিন টাইম টেবিল
এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে পর্যন্ত যদি টিকিট বাতিল না করলে টিকিট বাতিলের একটি পয়সাও ফেরত পাবেন না যাত্রীরা। অর্থাৎ কনফার্ম টিকিট থাকলে, ট্রেন ছাড়ার অন্তত ৭২ ঘণ্টা আগে যদি টিকিট বাতিল করেন য়াত্রী সেক্ষেত্রে রেল ২৫ শতাংশ টাকা কেটে নেবে। বাকি টাকা ফেরত দিয়ে দেওয়া হবে যাত্রীকে।
– #VandeBharatSleeperTrain और #AmritBharat।। के लिए नई कैंसिलेशन पॉलिसी: कन्फर्म #RailTicket रद्द करने पर किराए से कटौती👇
– ट्रेन के निर्धारित प्रस्थान से 72 घंटे से ज्यादा पहले: 25% रद्दीकरण शुल्क
– 72 घंटे से 8 घंटे के बीच: 50% शुल्क
– 8 घंटे से कम समय में: कोई रिफंड नहीं pic.twitter.com/LHTLZFCtSx— Ambarish Pandey (@pandeyambarish) January 18, 2026
অপরদিকে, ৭২ ঘন্টা শেষ ৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে ৫০ শতাংশ টাকা কেটে নেবে রেল। বাকি টাকা ফেরত দেওয়া হবে। অন্যদিকে সাধারণ ক্ষেত্রে কনফার্ম টিকিট না পাওয়া গেলে আরএসির মাধ্যমে ট্রেনে ওঠা যায়। যেখানে পাওয়া যায় অর্ধেক আসন। কিন্তু বন্দে ভারত স্লিপার ট্রেনে আরএসি ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে।
তাছাড়া, মহিলা, ভিন্ন ভাবে সক্ষম, প্রবীণ নাগরিক এবং ডিউটি পাস ছাড়া কোনও রকম ‘কোটা’ও থাকবে না। পাশাপাশি বন্দেভারত স্লিপার ট্রেনে যাত্রার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব ৪০০ কিলোমিটার। অর্থাৎ অল্প দূর গেলেও ৪০০ কিলোমিটারের ভাড়া দিতে হবে। একইভাবে চলতি মাসে চালু হওয়া অমৃত ভারত ২ এক্সপ্রেসের ক্ষেত্রেও একই নিয়ম চালু করেছে রেল। তবে সেক্ষেত্রে ন্যূনতম দূরত্ব ২০০ কিলোমিটার। এক্ষেত্রেও RAC-র সুবিধা নেই। টিকিট বাতিলের ক্ষেত্রে নিয়মও এক। কনফার্ম না হওয়া টিকিটের ক্ষেত্রে আগের নিয়মই চালু থাকবে (Indian Railways)।












