ব্যান্ডেল-কাটোয়া-নবদ্বীপে বন্দে ভারত স্লিপার ধরবেন? জেনে নিন টাইম টেবিল

Published on:

Published on:

Indian Railways know the new timetable for Vande Bharat Sleeper trains
Follow

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতেই রেলের তরফ থেকে যাত্রীদের জন্য একাধিক ট্রেনের (Indian Railways) ব্যবস্থা করছে যাতায়াতের জন্য। তার উপর ২০২৬ সালের ১৭ জানুয়ারি ভারতীয় রেলের ইতিহাসে যুক্ত হয়েছে এক নতুন অধ্যায়। কারণ, পশ্চিমবঙ্গের মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেন দীর্ঘ দূরত্বের রাতারাতি যাত্রাকে আরও আরামদায়ক, নিরাপদ ও দ্রুত করে তুলবে। এখন জেনে নিন এই ট্রেনের টাইম টেবিল।

বন্দে ভারত স্লিপারের নতুন টাইম টেবিল জানুন (Indian Railways)

এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি একটি সেমি হাই স্পিড ট্রেন (Indian Railways)। যার সর্বোচ্চ গতি ঘন্টায় ১৮০ কিলোমিটার। পাশাপাশি এই ট্রেনটিতে রয়েছে ১৬ টি কোচ। যেখানে ১১ টি থার্ড এসি কোচ। ৪ টি সেকেন্ড এসি কোচ রয়েছে। ও রয়েছে ১ টি ফার্স্ট এসি কোচ। সব মিলিয়ে এই ট্রেনে একসঙ্গে ৮২৩ জন যাত্রী ভ্রমন করতে পারবেন। তাছাড়া হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত এই ট্রেনটি মাত্র ১৪ ঘন্টায় ৯৫৮ কিলোমিটার পথ অতিক্রম করবে। যা প্রচলিত ট্রেনের তুলনায় অনেকটাই কম সময়। পাশাপাশি এই ট্রেনে থাকছে না কোন ওয়েটিং লিস্ট অথবা RAC। শুধুমাত্র কনফার্ম টিকিটই এই ট্রেনে যাতায়াত করা যাবে। যার ফলে আরও নিশ্চিন্ত ও ঝামেলা মুক্ত ভাবে যাত্রীরা যাতায়াত করতে পারবেন ((Indian Railways)।

Indian Railways know the new timetable for Vande Bharat Sleeper trains

আরও পড়ুন: প্যানে আটকানো চাকলির ঝামেলা শেষ! এই কায়দায় বানালেই চটপট উঠে যাবে, পদ্ধতি জানুন

জেনে নিন এই ট্রেনৈর সুযোগ সুবিধা:

বন্দে ভারত স্লিপার ট্রেনের মিলবে একেবারে বিমান মানে পরিষেবা। তাছাড়া এখানে থাকছে আরামদায়ক ও উন্নত মানের গদিযুক্ত স্লিপার বেড। পাশাপাশি ওপরের বার্থে ওঠার জন্য থাকলে নতুন ডিজাইনের সিঁড়ি। এছাড়াও স্টেশনে সক্রিয়ভাবে খোলাও বন্ধ হওয়ার স্লাইডিং দরজা। ‌

‘কবচ’ সংঘর্ষ-বিরোধী নিরাপত্তা ব্যবস্থা:

প্রতিটি কোচে সিসিটিভি, জরুরি টক-ব্যাক সিস্টেম ও আগুন শনাক্তকরণ ব্যবস্থা। পাশাপাশি থাকছে আধুনিক বায়ো-ভ্যাকুয়াম টয়লেট ও স্পর্শহীন ফিটিং। বাংলা ও অসমীয়াসহ আঞ্চলিক খাবারের ক্যাটারিং ব্যবস্থা।

ভাড়া কত?

হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত সম্ভাব্য ভাড়া—

এসি থ্রি-টায়ার: প্রায় ২,০০০-২,৩০০ টাকা (৫% জিএসটি সহ)

এসি টু-টায়ার: প্রায় ২,৫০০-৩,০০০ টাকা

ফার্স্ট এসি: প্রায় ৩,০০০-৩,৬০০ টাকা

কোন কোন স্টেশনে থামবে?

হাওড়া-কামাখ্যা রুটে ট্রেনটি থামবে-

ব্যান্ডেল

নবদ্বীপ ধাম

কাটোয়া

আজিমগঞ্জ

নতুন ফারাক্কা

মালদা টাউন

আলুয়াবাড়ি রোড

নিউ জলপাইগুড়ি (এনজেপি)

জলপাইগুড়ি রোড

নিউ কোচবিহার

নিউ আলিপুরদুয়ার

নিউ বঙ্গাইগাঁও

রাঙ্গিয়া

সম্ভাব্য টাইম-টেবিল (প্রাথমিক সময়সূচি অনুযায়ী)

হাওড়া থেকে ছাড়বে: সন্ধ্যা ৬টা ২০ মিনিট

নবদ্বীপ ধাম স্টেশনে এসে পৌছবে সন্ধ্যে ৭:৩৬ মিনিটে

নবদ্বীপ স্টেশন থেকে ছেড়ে যাবে সন্ধ্যে ৭:৩৮ মিনিটে

কামাখ্যা পৌঁছবে পরদিন সকাল ৮টা ২০ মিনিট

ফিরতি পথে

কামাখ্যা থেকে ছাড়বে: সন্ধ্যা ৬টা ১৫ মিনিট

হাওড়া পৌঁছবে: পরদিন সকাল ৮টা ১৫ মিনিট (Indian Railways)