বাংলা হান্ট ডেস্ক: শীতকাল মানেই পিঠেপুলির উৎসব। এই সময় বাড়িতে নানান রকমের পিঠে করা হয়। বলতে পিঠে বলতে শুধুমাত্র যে মালপোয়া, পাটিসাপটা, সাজের পিঠে তা নয়।এ্র মধ্যে রয়েছে গরম গরম সরু চাকলি। যা খেতে অনন্য হয়। কিন্তু এই পিঠে তৈরি করা খুব একটা সহজ নয়। অনেক সময়ই পিঠে প্যানে আটকে যায়। আজকে প্রতিবেদনে রইল কিভাবে বানালে পারে এই পিঠেগুলো আর প্যানে চিটে যাবে না। দেখে নিন রেসিপি (Recipe)।
চাকলি আর প্যানে আটকে যাবে না! এই ট্রিকটা জানলে (Recipe)
শীতকালে নানান ধরনের পিঠৈ পুলি খাওয়া হয়। কিন্তু এই পিঠে যদি সঠিকভাবে বানানো না হয়, তাহলে সেই পিঠে শক্ত হয়ে যায়। এবার আপনিও যদি পুরনো দিনের সরুচাল কি পিঠে খেতে চান, তাহলে দেখে নিন কীভাবে বানাবেন এই রেসিপিটি (Recipe)।

আরও পড়ুন: স্বপ্নের সফর! বন্দে ভারত স্লিপারে চেপে খুশিতে ভাসল ১০ অনাথ শিশু
উপকরণ:
চালের গুঁড়ো
বিউলির ডাল
লবণ
জল
তেল
প্রণালী: প্রথমে কড়াইতে ডাল ভেজে নিন। এরপর সারারাত সেই ডালটা ভালো করে ভিজিয়ে রাখুন। পাশাপাশি গোবিন্দভোগ চালও ভিজিয়ে রাখতে পারেন। অথবা এখন চালের গুঁড়ো কিনতে পাওয়া যায়। তাহলে ডাল ও চালের গুঁড়ো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করুন। তবে মাথায় রাখবেন ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয়। অল্প জল দিয়ে ভালোভাবে এই মিশ্রণটি তৈরি করুন। তারপর এরমধ্যে স্বাদমতো নুন ও মৌরি মিশিয়ে দিন। এরপর একটি ননস্টিক প্যান গরম করে প্যানের ওপরে ঘি বুলিয়ে দিন। এরপর তাতে এক চামচ সরুচাকলির ব্যাটারটি ঢালুন। তারপর চামচ দিয়ে নাড়াচাড়া পরোটার মতন তৈরি করুন। এরপর ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সরু চাকলি (Recipe)।












