এক কামড়েই মুখে গলে যাবে! ঘরে বানান নরম তুলতুলে ছানার মালপোয়া, রইল রেসিপি

Published on:

Published on:

Recipe make chhena malpua with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতকালে বাড়িতে নানান রকমের পিঠে পায়েস করা হয়ে থাকে। তবে পিঠে পায়েস খেতে যতটা ভালো লাগে, এগুলো করা অত সহজ নয়। কারণ ঠান্ডা হয়ে গেলে অনেক সময় দেখা যায় পিঠে শক্ত হয়ে যায়। তাছাড়া এই শীতকালে পাশাপাশি বাড়িতে বানানো হয় মালপোয়া। এবার এক ধরনের মালপোয়া খেয়ে আপনিও যদি স্বাদ বদল করতে চান, তাহলে ছানা দিয়ে বানিয়ে ফেলুন নরম তুলতুলে এই মালপোয়া। দেখে নিন কীভাবে ছানা দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি (Recipe)।

সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ছানার মালপোয়া, রেসিপি রইল (Recipe)

মিষ্টি খেতে ভালোবাসে অনেকেই। আর এই মিষ্টির মধ্যে অন্যতম হল মালপোয়া। তাছাড়া মালপোয়া অনেকেই বাড়িতে বানায়। তবে আজকের প্রতিবেদনে রইল, ছানা দিয়ে কীভাবে নরম, তুলতুলে মালপোয়া বানাতে পারবেন তার প্রণালী দেখে নিন (Recipe)।

Recipe make chhena malpua with just a few ingredients

আরও পড়ুন: সুরক্ষিত বিনিয়োগ চান? ১০ লাখে পোস্ট অফিস RD না ব্যাঙ্কের FD, কোনটি বেশি রিটার্ন দেবে জানুন

উপকরণ:

ছানা: ১ কাপ

ময়দা: ১ কাপ

সুজি: ১/২ কাপ

গুড়: স্বাদমতো

জল:

মৌরি গুঁড়ো: ১/২ চা চামচ

এলাচ গুঁড়ো: ১/৪ চা চামচ

ঘি/তেল: ভাজার জন্য

কাজুবাদাম/পেস্তা কুচি

প্রণালী: একটি পাত্রে গুড় ও জল নিয়ে কম আঁচে ফুটিয়ে ঘন রস তৈরি করে নিন। তারপর ঠান্ডা হতে দিন। এরপর একটি বড় বাটিতে ছানা, ময়দা, সুজি, মৌরি গুঁড়ো, এলাচ গুঁড়ো মিশিয়ে নিন। তারপর অল্প অল্প করে ঠান্ডা গুড়ের রস ও জল মিশিয়ে মসৃণ ও ঘন ব্যাটার তৈরি করুন, খেয়াল রাখবেন যেন কোনো দলা না থাকে। এরপর ১৫-২০ মিনিট ঢেকে রাখুন। এরপর একটি চাটু বা কড়াইতে ঘি তেল গরম করুন। এবার আঁচ কমিয়ে এক হাতা ব্যাটার দিয়ে গোল করে ছড়িয়ে দিন। দুই পিঠ সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। তারপর ভাজা মালপোয়াগুলো গরম গুড়ের রসে ডুবিয়ে রাখুন ৩০ মিনিট। যাতে রস ভালোভাবে ভেতরে ঢোকে। এটি মালপোয়াকে নরম ও রসালো করবে। তারপর উপর দিয়ে কাজুবাদাম বা পেস্তা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।