বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের মাঝে বড় আপডেট কলকাতা মেট্রোর (Kolkata Metro)তরফ থেকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও সরস্বতী পুজোর দিন ব্লু লাইন এ মেট্রো সময়সূচি তে পরিবর্তন করা হয়েছে। এই বিষয়ে কলকাতা মেট্রোর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করেছে।
সরস্বতী পুজোয় কমছে মেট্রো, প্রথম ও শেষ ট্রেন কখন? (Kolkata Metro)
কলকাতা মেট্রোরেলের (Kolkata Metro) তরফ থেকে জানানো হয়েছে ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও ২৪ জানুয়ারি সরস্বতী পূজো উপলক্ষে ব্লু লাইনে ২৭২ টি মেট্রোর বদলে ২৩৬ মেট্রো অর্থাৎ আপ ও ডাউনলাইনে ১১৮ করে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। জেনে নিন এই দুটি ব্লু নাইনের প্রথম মেট্রো ও শেষ মেট্রো কখন চলবে (Kolkata Metro)।

আরও পড়ুন: সোনার দাম কমল বেশ কয়েকদিন পর, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা! জানুন আজকের লেটেস্ট রেট
দিনের প্রথম মেট্রো:
সকাল ৬:৫৫ – মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর (সময়ে পরিবর্তন নেই)
সকাল ৬:৫৫ – দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম (সময়ে পরিবর্তন নেই)
সকাল ৬:৫৪ – শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (আগে ছিল ৬:৫০)
সকাল ৬:৫০ – নোয়াপাড়া → শহিদ ক্ষুদিরাম (সময়ে পরিবর্তন নেই)
দিনের শেষ মেট্রো:
রাত ৯:২৮ – দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম (সময়ে পরিবর্তন নেই)
রাত ৯:৩৩ – শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (আগে ছিল ৯:৩৫)
রাত ৯:৪৩ – শহিদ ক্ষুদিরাম থেকে নোয়াপাড়া (আগে ছিল ৯:৪৪)
অপরদিকে, ইয়োলো লাইনে ২৩ জানুয়ারি ১২০ মেট্রো চলার পরিবর্তে মোট ৯২ টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। দেখে নিন তার সময়সূচি।
দিনের প্রথম মেট্রো:
সকাল ৭:১৮ – নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর (সময়ে পরিবর্তন নেই)
সকাল ৭:৪০ – জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া (সময়ে পরিবর্তন নেই)
দিনের শেষ মেট্রো:
রাত ৮:৫৮ – নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর (আগে ছিল ৯:০০)
রাত ৯:১৮ – জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া (আগে ছিল ৯:২০)
তবে ২৩ জানুয়ারি পার্পল ও অরেঞ্জ লাইনে ট্রেনের সময়সূচির কোনও পরিবর্তন নেই। এই মেট্রো সংখ্যা কম হওয়ার ফলে এই দুদিন যাত্রীদের অসুবিধা হবে (Kolkata Metro)।













