সোনার দাম কমল বেশ কয়েকদিন পর, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা! জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price have decreased, know thursday latest price
Follow

বাংলা হান্ট ডেস্ক: মাঘ মাস পড়ে গিয়েছে। পাশাপাশি শুরু হয়ে গিয়েছে বিয়ের মাস। এই সময় বহু মানুষ গহনা কেনার পরিকল্পনা করে থাকেন। আর বিয়ের মাস পড়তেই সুখবর রয়েছে মধ্যবিত্তদের জন্য। কারণ ক্রমাগত সোনার দাম বেড়ে যাওয়ায় যেখানে চিন্তার ভাঁজ মাথায় পড়ে ছিল মধ্যবিত্তদের, সেখানে কিছুটা কমেছে হলুদ ধাতু দর। জেনে নিন আজকের লেটেস্ট রেট।

বৃহস্পতিবার বাজারে সোনার দাম কত জানুন? (Gold Price)

সামনেই আসছে সরস্বতী পুজো। তার উপর চলছে বিয়ের মাস। আর সোনার দাম যেহেতু বরাবরই অপরিবর্তিত থাকে। তাই মধ্যবিত্ত সকলেই চিন্তায় থাকে হলুদ ধাতুর দর নিয়ে। পাশাপাশি, সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। তেমনি সোনার গহনার দাম কমলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারা। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। দেখে নিন আজকের লেটেস্ট প্রাইস (Gold Price)।

Gold Price have decreased, know thursday latest price

আরও পড়ুন: ২০২৫-এর টপ সার্চে চমক! মেঘালয়-সিকিম পিছিয়ে, সেরা গন্তব্য বাংলার এই স্পট

আজ ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৮৪০ টাকা (+৭৪৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৮৪০০ টাকা (+৭৪৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৬১০ টাকা (+৭৮৫) । ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৬১০০ টাকা (+৭৮৫০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৫৩৫ টাকা (+৭৮০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৫৩৫০ টাকা (+৭৮০০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৫৩৯০(+৩৬৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৫৩৯০০(+৩৬৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৫৩৮০টাকা (+৩৬৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৫৩৮০০টাকা (+৩৬৫০)।

প্রসঙ্গত, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। তাই ২৪ ক্যারেট সোনা যেহেতু খাঁটি হয় তাই এর দাম বরাবর বেশি থাকে (Gold Price)।