বাংলা হান্ট ডেস্ক: ঘুরতে (Travel) যেতে ভালোবাসে না এমন মানুষ আপনি খুব কম পাবেন। আর গতকয়েকবছরে ভ্রমনপিপাসুদের মধ্যে বেড়েছে নর্থইস্ট ভ্রমণের চাহিদা। তবে ২০২৫ সালে রেকর্ড ভেঙে দিয়েছে দার্জিলিং। গত বছর উত্তর-পূর্ব ভারতের পর্যটক কেন্দ্র গুলির মধ্যে সবথেকে বেশি । জানা যায় অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এখানে পর্যটকদের সংখ্যা ছিল চোখে পড়ার মতন। এমনকি শিলং, গ্যাংটক, গুয়াহাটিকেও ছাপিয়ে গিয়েছে দার্জিলিঙের জনপ্রিয়তা।
পর্যটনে চমক! ২০২৫-এর টপ ডেস্টিনেশন বাংলার এই জায়গা (Travel)
মানুষ ঘুরতে যাওয়ার কথা বললেই সবার আগে উত্তরবঙ্গের যাওয়ার কথা ভাবে। কারণ, এখানে গেলে আপনি যেমন পাহাড় দেখতে পাবেনৃ তেমনি পাবেন প্রাকৃতিক পরিবেশ। তাছাড়া পাহাড় প্রেমিদের কাছে উত্তরবঙ্গ একেবারে আদর্শ জায়গা এখানে গেলে টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, সবুজ চা বাগান, রক গার্ডেন, ঘুম স্টেশন সব ঘুরে দেখতে পারেন (Travel)।

আরও পড়ুন: সময়, আরাম, খাবার, ভাড়া—সব দিক থেকে বন্দে ভারত বনাম রাজধানী, কোনটা এগিয়ে
পাশাপাশি দার্জিলিংকে এক কথায় ব্যাখ্যা করা কঠিন।কারণ, যুগ যুগ ধরে বাঙালির ছুটি কাটানোর সেরা ঠিকানা এটগ। সেই ঠিকানার চাহিদা দ্বিগুণ বেড়ে গিয়েছে গত বছরে। কারণ, পহেলগাম হামলার পরে বহু পর্যটক উত্তর-পূর্ব ভারতের ডেস্টিনেশনগুলো বেছে নিয়েছিলেন ছুটি কাটানোর জন্য। তখনও বহু মানুষের প্রথম পছন্দ ছিল দার্জিলিং। এমনকি পুজোর ছুটিতে আর নভেম্বরের ঠান্ডায় দার্জিলিংয়ে তিল ধারণের জায়গা ছিল না।
দার্জিলিং এর পাশাপাশি কালিংপং থেকে শুরু করে নর্থ ইস্ট এর বহু জায়গায় শিলিগুড়ি থেকে অনায়াসে ঘুরে আসা যায়। এছাড়ো ভুটান ও নেপালে বেড়াতে যাওয়ার যায় শিলিগুড়ি শহর থেকে। তাই ডেস্টিনেশনের সার্চ হিস্ট্রি তে টপে উঠে এসেছে এই জায়গাটি।
আর এই শহরগুলো বাদে ছোট ছোট বেশ কিছু জায়গায় বহু মানুষ ঘুরতে গিয়েছে। যার মধ্যে অন্যতম হল- মেঘালয়ের চেরাপুঞ্জি, সিকিমের পেলিং, কালিম্পং ইত্যাদি। অতএব সব মিলিয়ে ২০২৫-এ ভারতের উত্তর-পূর্বের পর্যটন কেন্দ্রগুলো ছিল ট্রেন্ডে (Travel)।













