বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন (Indian Railways)। তাছাড়া একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার সহজ ও দ্রুত মাধ্যম হিসেবে ট্রেনকে মানুষ বেছে নেয়। তবে এতোদিন প্রিমিয়াম ট্রেন বলতে সবার আগে মাথায় আসতো রাজধানী এক্সপ্রেস এর কথা। কারণ এই ট্রেনের বিলাসিতা, আরাম অসুবিধা অনেকদিন ধরেই পরিচিত। তবে এবার একে টেক্কা দিতে চলে এসেছে বন্দে ভারত। কারণ নতুন এই বন্দে ভারতে ট্রেনে রয়েছে একাধিক সুবিধা। আজকে প্রতিবেদনে রইল এই দুটি ট্রেনের মধ্যে কোনটিতে যাত্রা করলে যাত্রা স্বাচ্ছন্নভাবে যাতায়াত করতে পারবেন।
বন্দে ভারত বনাম রাজধানী কোন ট্রেনে যাত্রী সুবিধা বেশি? (Indian Railways)
রাজধানী এক্সপ্রেস এর নেটওয়ার্ক অনেক শহরকে সংযুক্ত করেছে। যার মধ্যে অন্যতম মুম্বাই, চেন্নাই, আমেদাবাদ রয়েছে। এছাড়াও ভারতীয় রেলওয়ে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত মোট ১০২টি বন্দে ভারত ট্রেন সার্ভিস চালাচ্ছে । এই ট্রেনের সর্বোচ্চ গতি ১৬০ কিমি/ঘন্টা। এছাড়া বন্দে ভারত সিরিজের নতুন ট্রেন হল বন্দে ভারত কোচ যদিও চেয়ারকার ট্রেনের মতো। তবে এতে উন্নত পরিষেবার ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন: আধার কার্ডে ফটোকপির দিন শেষ? নতুন QR ভেরিফিকেশন নিয়ে বড় ভাবনা UIDAI-এর
এই বন্দে ভারত ট্রেনে রয়েছে-বায়ো-ভ্যাকুয়াম টয়লেট, টাচ-ফ্রি সুবিধাসমূহ। বন্দে ভারত স্লিপারের প্রতি বার্থের পাশেই অতিরিক্ত কুশনিং রয়েছে। সব কোচে অটোমেটিক দরজা, জিপিএস-ভিত্তিক অডিও-ভিজ্যুয়াল যাত্রী তথ্য ব্যবস্থা, বিনোদনের জন্য অনবোর্ড হটস্পট ওয়াইফাই এবং অত্যন্ত আরামদায়ক সিটিং রয়েছে। পাশাপাশি বন্দে ভারতে রয়েছে ডুলার পান্ট্রি এবং অটোমেটিক বাহ্যিক যাত্রী দরজা।
এছাড়াও এই ট্রেনে রয়েছে সেন্সরভিত্তিক ইন্টারকম দরজা। পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেসে ১ম এসি কোচে গরম জলের শাওয়ার ছাড়াও রয়েছে পাবলিক অ্যানাউন্সমেন্ট এবং ভিজ্যুয়াল বোর্ড। যেখানে কোন স্টেশন আসছে তা লেখা থাকে।
জেনে নিন রাজধানী ট্রেনে কী কী সুবিধা পাবেন?
রাজধানী এক্সপ্রেসের তিনটি আলাদা শ্রেণি রয়েছে। যেগুলো এসি ফাস্ট ক্লাস, এসি ২ টায়ার, এসি ৩ টায়ার। তাছাড়া রাজধানী এক্সপ্রেস এর মাধ্যমে যাত্রীতে চলাচলের পথে কমপ্লিমেন্টারি খাবার দেওয়া হয়। একই সঙ্গে যাত্রীদের পিলো, তোয়ালে, চাদর দেওয়া হয়। সেগুলো সিল করা অবস্থায় মোড়া থাকে (Indian Railways)।












