আধার কার্ডে ফটোকপির দিন শেষ? নতুন QR ভেরিফিকেশন নিয়ে বড় ভাবনা UIDAI-এর

Published on:

Published on:

Aadhaar Card no more photocopies needed learn about UIDAI's new rules
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আধার কার্ড (Aadhaar Card) আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র। সরকারি কাজ হোক বা ব্যক্তিগত প্রয়োজন, প্রায় সর্বত্রই আধার কার্ড দেখাতে হয়। কিন্তু সব সময় যে সঙ্গে থাকে আধার কার্ড তা নয়। পাশাপাশি কোথাও ঘুরতে গেল আমাদের সঙ্গে রাখতে হয় আধার কার্ড। কারণ হোটেলে চেক-ইন  সময় অথবা টিকেট বুকিং করার সময় এই কার্ড দেখতে চাওয়া হয়। তবে সংবাদমাধ্যমের সূত্রের খবর, আধার নিয়ন্ত্রণ সংস্থা UIDAI এখন এমন ব্যবস্থা করতে চলেছে যাতে আপনাকে আর ফটোকপির প্রয়োজন না হয়। বরং আপনি ডিজিটাল QR বেসড ভেরিফিকেশন চালু করার ব্যবস্থা পরিকল্পনা রয়েছে।

ফটোকপি আর লাগবে না? UIDAI-এর নতুন নিয়ম জানুন (Aadhaar Card)

ভোটার কার্ড, প্যান কার্ডের মতন ভারতীয় নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হল আধার কার্ড (Aadhaar Update)। বর্তমানে আধার কার্ড (Aadhaar Card) প্রত্যেক ভারতবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হয়ে উঠেছে। একই সঙ্গে ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে মোবাইল সিম কেনা, সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া, অথবা স্কুল-কলেজে ভর্তি হওয়াই হোক, সর্বত্রই আধার কার্ড প্রয়োজন।

Aadhaar Card no more photocopies needed learn about UIDAI's new rules

আরও পড়ুন: ২০২৬ মাধ্যমিক মূল্যায়নে বদল! রবিবারে খাতা দেখলে শিক্ষকদের মিলবে ছুটি, পর্ষদের নির্দেশিকা জানুন

তাছাড়া প্রতিটি ভারতীয়ের আধার কার্ড থাকা আবশ্যক। তবে জানিয়ে রাখি যে, আধার কার্ড UIDAI দ্বারা জারি করা হয়। এবার UIDAI এর থেকে এমন কিছু ব্যবস্থা করতে চাইছে যেখানে আপনার আর নতুন করে ফটোকপি প্রয়োজন হবে না। ফটোকপির বদলে আপনি ডিজিটাল QR বেসড ভেরিফিকেশন চালু করার ব্যবস্থা প্রকল্পনা রয়েছে।

বহুদিন ধরেই নানান জায়গায় আধারের ফুল ফটো নেওয়া হয়। যার ফলে ছবি, ঠিকানা, ফোন নম্বরসহ একাধিক তথ্য প্রকাশিত পেয়ে যায়। আর এই বিষয়টি নিরাপত্তার জন্য একেবারেই ভালো নয় বলে বহু ব্যবহারকারী দীর্ঘদিন ধরেই দাবি করছেন। তাই এবারের বিকল্প ব্যবস্থা আনার পরিকল্পনা করছে UIDAI।

নতুন পদ্ধতিতে কিভাবে ভেরিফিকেশন হবে?

সূত্রের খবর, এখন UIDAI সব ভেরিফায়ার হোটেল, এয়ারলাইন কাউন্টারে অথবা কোন হেল্প ডেক্স কে রেজিস্টার করতে বলবে। তারপরেই তারা বিশেষ QR Scan এর মাধ্যমে পরিচয়পত্র ভেরিফাই করতে পারবে। এর ফলে আপনার পরিচয় চেক করার কাজটাই শুধু হবে। অন্য কোন তথ্য স্টোর অথবা কপি করা যাবেনা।

এছাড়াও UIDAI এর সার্ভারের সঙ্গে সিংক্রোনাইজ করবে এটি। এর ফলে পর্যটকদের নেট সংযোগ না থাকলেও সমস্যা হবে না। পাশাপাশি এই অ্যাপে আরও  নানান ধরনের সুবিধা থাকবে বলে জানা যাচ্ছে (Aadhaar Card)।