বাংলা হান্ট ডেস্ক: ভারতীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড (Aadhaar Card)। ব্যাঙ্ক সহ অন্যান্য যে কোন আর্থিক প্রতিষ্ঠানের জন্য আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে আধারে কোনও তথ্য পরিবর্তন করতে হলে আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হত। কিন্তু এখন আর সেই ঝামেলা নেই। নতুন ব্যবস্থায় নাম, ঠিকানা, জন্ম তারিখ কিংবা মোবাইল নম্বর, সবই আপডেট করা যাবে ঘরে বসে অনলাইনে। এমনকি বাড়িতে কম্পিউটার না থাকলেও মোবাইল ফোন দিয়েই সম্পূর্ণ করা যাবে পুরো প্রক্রিয়াটি। আসুন জেনে নিন কিভাবে ঘরে বসে আপনার আধার কার্ডটি আপডেট করবেন।
সরকারি নিয়ম বদলেছে, আধার হোল্ডাররা সতর্ক হোন (Aadhaar Card)
এবার থেকে আর দীর্ঘ আধার সেবা কেন্দ্রের (Aadhaar Card) লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না আপনাকে। কারণ ডিজিটাল ইন্ডিয়া মিশনের আওতায় এখন আধার কার্ড হোল্ডার বাড়িতে বসে নিজেদের তথ্য আপডেট করতে পারবেন। এর ফলে কার্ড হোল্ডারকারীদের দায়িত্ব অনেকটাই বেড়ে গেল। যেখানে আগে থেকে তাদেরকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। সময় মতন নিজেদের বদলে যাওয়া জরুরি তথ্য পোর্টালে আপলোড করতে হবে। পাশাপাশি নিজেদের ডেমোগ্রাফির ডেটা কারেক্ট করা ও বায়োমেট্রিক ডেটা ভেরিফাই করার কাজও করতে হবে।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষা ও SIR প্রক্রিয়া একসঙ্গে? সামনে বড় আপডেট
তবে দেশের কোটি কোটি জনগণের পক্ষে এটি নিজের দায়িত্ব করা কঠিন হতে পারে। পাশাপাশি অসুবিধায় পড়তে পারেন বয়স্করা। অথবা যাদের নিজস্ব কোন সিস্টেম নেই তারা সমস্যার সম্মুখীন হতে পারে। কিন্তু তারা আধার সেবা কেন্দ্রে গেলে এই পরিষেবা পাবেন।
এরজন্য ভারতের ‘মোস্ট ইমপর্ট্যান্ট আইডেন্টিটি কার্ড’ হল ‘আধার’। যে কোনও সরকারি ক্ষেত্রে, ব্যাংক, পোস্ট অফিসে, মোবাইল বা পাসপোর্টের ক্ষেত্রে আধার মাস্ট। এহেষ অতি গুরুত্বপূর্ণ এক আইডেন্টিটি কার্ডের আপডেটটা খুবই জরুরি। তাই জরুরিকালীন ভিত্তিতেই করতে হবে বলে মত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
পাশাপাশি এখন নিজের থেকেই চেঞ্জ করা যাবে আধার কার্ডের নাম, জন্মতারিখ, ছবিও। এর জন্য নিজের ল্যাপটপ অথবা ডেক্সটপ কিংবা মোবাইল থেকে এই কাজটি আপনারা করতে পারবেন। যেকোনো ফরেনার অথবা যে কোন ভারতীয় এবং প্রবাসী ভারতীয় নাগরিকদের জন্য এই নিয়মটি প্রযোজ্য। এমন কি কোন স্বল্পকালীন বসবাসের অতিক্রমে থাকা ব্যক্তির আধার আপডেট (Aadhaar Card) ২০১০ সালের পর থেকে করতে হবে।













