মাধ্যমিক পরীক্ষা ও SIR প্রক্রিয়া একসঙ্গে? সামনে বড় আপডেট

Published on:

Published on:

WBBSE examination and SIR simultaneously here's the latest update
Follow

বাংলা হান্ট ডেস্ক: হাতেগুনে আর কয়েকটা দিন। তারপরেই শুরু হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা (WBBSE)। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। যা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এই পরীক্ষার শুরু হবে ১০:৪০ থেকে যা শেষ হবে দুপুর ২ টো। চলতি বছর একদিকে রয়েছে বিধানসভার নির্বাচন। অপরদিকে বর্তমানে চলছে SIR প্রক্রিয়া। আর তার মাঝেই আছে ২০২৬ এর মাধ্যমিক পরীক্ষা। আর এই পরীক্ষায় যাতে কোন অসুবিধা না হয় তার জন্য প্রশাসনের তরফ থেকে আর্জি জানানো হয়েছে নির্বাচন কমিশনে। তবে জেনে নিন ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন।

মাধ্যমিক পরীক্ষা ও SIR একসাথে, আপডেট যা জানা যাচ্ছে (WBBSE)

আর কিছুদিন পর শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। যার ফলে ইতিমধ্যে সকল ছাত্র-ছাত্রী প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। আর নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে পর্ষদের (WBBSE) তরফ থেকে চলতি বছরের পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বর্তমানে চলছে SIR প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাঝেই যেহেতু মাধ্যমিক পরীক্ষা হবে। তাই পরীক্ষার্থীদের যাতে কোন অসুবিধা না হয় সেদিকে বিশেষ করে নজর দেওয়া হচ্ছে। তবে এক নজরে দেখে নিন চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি।

 WBBSE examination and SIR simultaneously here's the latest update

আরও পড়ুন: এই পনির কিন্তু মটর দিয়ে নয়! বরং ইয়াখনি স্টাইলে বানান এই রেসিপিটি

বার                                   তারিখ                                                          বিষয় 

সোম                              ২ ফেব্রুয়ারি                                                     প্রথম ভাষা
মঙ্গল                             ৩ ফেব্রুয়ারি                                                     দ্বিতীয় ভাষা
শুক্র                              ৬ ফেব্রুয়ারি                                                       ইতিহাস
শনি                               ৭ ফেব্রুয়ারি                                                          ভূগোল
সোম                              ৯ ফেব্রুয়ারি                                                            অঙ্ক
মঙ্গল                              ১০ ফেব্রুয়ারি                                                   ভৌত বিজ্ঞান
বুধ                                 ১১ ফেব্রুয়ারি                                                      জীবন বিজ্ঞান
শুক্র                               ১২ ফেব্রুয়ারি                                                          ঐচ্ছিক

তবে শরীর শিক্ষা ও সমাজ সেবা এবং ওয়ার্ক এডুকেশনের পরীক্ষার দিনক্ষণ পরে ঘোষনা হবে বলে জানা গিয়েছে। কিন্তু রাজ্যে এই মুহূর্তে যেহেতু চলছে এসআইআর প্রক্রিয়া আর এই ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে প্রকাশিত হবে ফাইনাল ভোটার লিস্ট। সেই সময় যেহেতু চলবে মাধ্যমিক পরীক্ষা তাই পরীক্ষার ওপর যেতে কোন প্রভাব না পড়ে সেইদিকে কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

পাশাপাশি এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে তার জন্য এক প্রস্থ বৈঠক হয়েছে নবান্নে। নির্বাচনী দায়িত্বে যুক্ত যেসব জেলা স্কুল পরিদর্শক ও শিক্ষক মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষা সংক্রান্ত কাজের নিযুক্ত থাকবেন তাদের একাংশকে পরীক্ষার চলাকালীন তাদের পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব সামলাতে হবে। পাশাপাশি কলকাতা ও তার পার্শ্ববর্তী কিছু পরীক্ষা কেন্দ্রে এসআইআর শুনানির প্রক্রিয়া চলছে এই মুহূর্তে। সে ক্ষেত্রে বিকল্প শুনানির কেন্দ্র কোথায় হবে এবং কি করা যাবে? তা নিয়েও নবান্নের বৈঠকে আলোচনা করা হয়েছে।

সেন্ট্রাল ইনচার্জ, ভেনু ইনচার্জ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা স্কুলের পরিদর্শকেরা অনেকেই এসআইআর কাজে ব্যস্ত এই মুহূর্তে। নির্বাচন কমিশনে আগে চিঠি দিয়েছে রাজ্য প্রশাসন। প্রসঙ্গত ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয় ২ মে। আগের বছর অর্থাৎ ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষায় বসে ছিলেন ৯ লক্ষ ৯৩ হাজার ৮৮৩ জন ছাত্র-ছাত্রী। যেখানে পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৯২৪ জন। ছাত্রের সংখ্যা ছিল ৪ লক্ষ ১২ হাজার ৯৫৯ জন। আগের বছর মাধ্যমিক পরীক্ষায় (WBBSE) উত্তীর্ণ করেছিল মোট ৭ লক্ষ ৯১ হাজার ৮৮ জন‌।