পিএম কিষাণ স্ট্যাটাসে বড় বদল! কবে ঢুকবে ২০০০ টাকার পরবর্তী কিস্তি? জানুন এখনই

Published on:

Published on:

PM Kisan Status Update 23 january 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেশের কোটি কোটি কৃষকের জন্য আবারও ভালো খবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Status) পরবর্তী কিস্তি নিয়ে নতুন আপডেট সামনে এসেছে। যাঁরা এই প্রকল্পের আওতায় রয়েছেন, তাঁদের এখনই নিজের স্ট্যাটাস দেখে নেওয়া জরুরি। কারণ, পেমেন্ট স্ট্যাটাসে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে টাকা পাওয়ার প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছে।

স্ট্যাটাসে ‘RFT’ আর ‘FTO’ দেখাচ্ছে? মানে কী?

অনেক কৃষক লক্ষ্য করছেন, আগে যেখানে স্ট্যাটাসে লেখা থাকত ‘Waiting for approval by state’, এখন সেখানে লেখা উঠছে ‘RFT Signed by State’। সহজ ভাষায় বললে, RFT (Request For Fund Transfer) মানে হল রাজ্য সরকার আপনার সব তথ্য যাচাই করে কেন্দ্রকে জানিয়েছে যে টাকা পাঠানোর জন্য আপনি যোগ্য। অর্থাৎ, রাজ্যের দিক থেকে আর কোনও সমস্যা নেই।

এর পরের ধাপ হলো FTO (Fund Transfer Order)। যখন স্ট্যাটাসে FTO-এর পাশে ‘Yes’ লেখা দেখা যাবে, তখন ধরে নেওয়া যায় টাকা পাঠানোর চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং খুব শিগগিরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।

কিস্তির টাকা কবে আসতে পারে (PM Kisan Status)?

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে (PM Kisan Status) বছরে মোট তিনটি কিস্তিতে টাকা দেওয়া হয়। বর্তমান কিস্তির সময় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। এর আগের কিস্তি নভেম্বর মাসে দেওয়া হয়েছিল। এখন জানুয়ারি মাসেই যেহেতু স্ট্যাটাসে দ্রুত পরিবর্তন দেখা যাচ্ছে, তাই মনে করা হচ্ছে মার্চ পর্যন্ত অপেক্ষা না করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই ২০০০ টাকার পরবর্তী কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। যদিও সরকারিভাবে এখনও নির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা করা হয়নি।

টাকা পেতে এই ৩টি বিষয় ঠিক আছে তো?

শুধু স্ট্যাটাস বদলালেই হবে না। টাকা পেতে হলে এই তিনটি বিষয়ে অবশ্যই ‘YES’ থাকতে হবে। বিষয় তিনি হল –

  • Land Seeding: জমির তথ্য সঠিকভাবে পোর্টালে আপডেট থাকতে হবে।
  • e-KYC: ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক।
  • Aadhaar Bank Account Seeding: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে এবং DBT চালু থাকতে হবে।

PM Kisan Status Update 22nd Installment Latest Update

আরও পড়ুনঃ I-PAC মামলায় নতুন মোড়! কলকাতায় পা রাখলেন ED ডিরেক্টর রাহুল নবীন

এই তিনটির কোনও একটিতেও যদি ‘NO’ লেখা থাকে, তাহলে কিস্তির টাকা আটকে যেতে পারে। তাই নিয়মিত pmkisan.gov.in পোর্টালে গিয়ে নিজের স্ট্যাটাস (PM Kisan Status) দেখে নেওয়াই সবচেয়ে নিরাপদ।