বাংলা হান্ট ডেস্ক: দীপাবলি ও ছট পুজোর ভিড় সামাল দিতে এবার বড় উদ্যোগ নিল ভারতীয় রেল (Indian Railways)। যাত্রীতে অতিরিক্ত ভিড় কমাতে হাওড়া ও নয়া দিল্লি এবং সাবৌর- আনন্দ বিহার টার্মিনাল এর মধ্যে দুটি স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভেম্বর মাসের নির্দিষ্ট দিনে মোট ১৮টি ট্রিপ করবে এই দুটি স্পেশাল ট্রেন।
দীপাবলি-ছটে যাত্রীদের জন্য জোড়া স্পেশাল ট্রেন (Indian Railways)
পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, ট্রেনগুলিতে থাকছে জেনারেল, স্লিপার ও শীততাপ নিয়ন্ত্রিত কামরা (Indian Railways)। তবে টিকিট বুকিং এর তারিখ এখনো অব্দি ঘোষণা করা হয়নি।
রইল হাওড়াও নয়া দিল্লির রুটে পাঁচটি করে ট্রিপ- দীপাবলি ও ছটপুজোর সময় দিল্লি থেকে কলকাতা এবং কলকাতা থেকে দিল্লিগামী যাত্রীদের সুবিধার জন্য চালানো হবে ০৪০৫৪/০৪০৫৩ নম্বরের স্পেশাল ট্রেন।০৪০৫৪ নম্বরের নয়াদিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনটি ৪, ৫, ৭, ১১ ও ১২ নভেম্বর নয়াদিল্লি থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছাড়বে। পরের দিন রাত ১১টা ৪০ মিনিটে হাওড়ায় পৌঁছবে ট্রেনটি।

আরও পড়ুন: মেটে চচ্চড়ি এভাবে বানান মিষ্টি কুমড়ো দিয়ে, পাল্টে যাবে মুখের স্বাদ
অন্যদিকে, ০৪০৫৩ নম্বরের হাওড়া-নয়াদিল্লি স্পেশাল ট্রেনটি ৬, ৭, ৯, ১৩ ও ১৪ নভেম্বর রাত ১টা ৪০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে নয়াদিল্লি পৌঁছবে। এই ট্রেন দু’টি উভয় দিকেই ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডি স্টেশনে থামবে।
সাবৌর-আনন্দ বিহার রুটেও বিশেষ ট্রেন চলাচল করবে। যেখানে, বিহার ও দিল্লির মধ্যে যাত্রীদের সুবিধার জন্য ০৪০৬৬/০৪০৬৫ নম্বরের স্পেশাল ট্রেন চালানো হবে। ০৪০৬৬ নম্বরের আনন্দ বিহার-সাবৌর স্পেশাল ট্রেনটি ৬, ৭, ১১ ও ১২ নভেম্বর সকাল ৫টায় আনন্দ বিহার টার্মিনাল থেকে ছাড়বে।
পরের দিন সকাল ৭টায় সাবৌরে পৌঁছবে ট্রেনটি।০৪০৬৫ নম্বরের সাবৌর-আনন্দ বিহার স্পেশাল ট্রেনটি ৭, ৮, ১২ ও ১৩ নভেম্বর সকাল ১১টায় সাবৌর থেকে ছাড়বে। পরের দিন দুপুর ১টা ৪৫ মিনিটে আনন্দ বিহার টার্মিনালে পৌঁছবে।এই ট্রেন দু’টি উভয় দিকেই ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর ও অভয়পুর স্টেশনে থামবে (Indian Railways)।












