মেট্রো সফরে সময় বাঁচবে, রিটার্ন টিকিট সুবিধা চালু করতে চলেছে কর্তৃপক্ষ

Published on:

Published on:

Kolkata Metro benefits for passengers increased when will return tickets be available
Follow

বাংলা হান্ট ডেস্ক: আবারও খবরের শিরোনামে কলকাতা মেট্রো। তাছাড়া কলকাতা মেট্রো (Kolkata Metro) এখন শহরের যাতায়াতের খুব পরিচিত মাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মেট্রো ব্যবহার করেন। বর্তমানে বেশ কয়েকটি মেট্রো লাইন চালু আছে, আবার কিছু লাইনের কাজ চলছে। অনেকেই জানেন না, কলকাতা মেট্রো নিয়ে একসময় এমন কিছু বড় পরিকল্পনা করা হয়েছিল, যা বাস্তবায়িত হলে শহর থেকে অনেক দূরের শহরতলিতেও মেট্রোয় যাওয়া যেত। এবার নতুন বছরের শুরুতে কলকাতা মেট্রো লাইফ লাইন জুড়তে চলেছে নতুন পালক।

মেট্রো যাত্রীদের জন্য সুবিধা বাড়ল, রিটার্ন টিকিট কবে থেকে? (Kolkata Metro)

সূত্রের খবর, কলকাতা মেট্রোয় (Kolkata Metro) ফিরছে রিটার্ন টিকিট। এর ফলে বড় সুবিধায় পড়বেন নিত্যযাত্রীরা। এই রিটার্ন টিকিট চালু হলে পরে স্টেশন গুলিতে টিকিট কাউন্টারে ভিড় কম পড়বে। যদিও ১৫ বছর আগে কলকাতা মেট্রো রেল রিটার্ন টিকিট কাটায় ব্যবস্থা ছিল। কিন্তু পরে তা উঠে যায়। তবে সেই থেকে আসা ও যাওয়া দুবার করে টিকিট কাটা হত। কিন্তু এখন স্মার্ট কার্ড ব্যবহার করার কারণে কাউন্টারে গিয়ে টিকিট কাটেন না বেশিরভাগ যাত্রী।

Kolkata Metro benefits for passengers increased when will return tickets be available

আরও পড়ুন: শহরের ব্যস্ততা ভুলে দু’দিন প্রকৃতির কোলে, দু’দিনের ছুটি নিয়ে ঘুরে আসুন ইচ্ছে গাঁও

সবাইতো আর স্মার্ট কার্ড ব্যবহার করতে পারেন না বা ব্যবহার করেনও না। যার ফলে তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয় দুবার টিকিট কাটার ক্ষেত্রে। আর যেখানে ২০১১ সালের ৩০ জুলাই স্ট্রিপের কাগজের টিকিট সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সেখানে শুরু হয় টোকেন ব্যবস্থা। তবে এই ব্যবস্থাই রিটান টিকিট কাটার সুবিধা ছিল না। আসা ও যাওয়া উভয় মিলে টিকিট কাটার সুবিধা পাওয়া যেত না।

কিন্তু এবার কিউআর কোড এর মাধ্যমে এই রিটার্ন টিকিট কাটার সুবিধা পাওয়া যাবে। এর ফলে মেট্রোরেলের স্টেশন গুলিতে টিকিট কাউন্টারে ভিড় কমবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি স্টেশনে যাত্রীদের লম্বা লাইন আর সেই ভাবে চোখে পড়া যাবে না।

এছাড়াও, ২৫, ৩৫, ৪০ বা ৪৫ টাকার টিকিটের রিটার্ন কাটার ক্ষেত্রে খুচরো দেওয়া নেওয়ার সমস্যা কমে যাবে। পাশাপাশি এই খুচরোর সমস্যার কারণে অনেক সময় রেলকর্মী ও যাত্রীদের মধ্য়ে বচসা বাধে। বহু যাত্রীর অভিযোগ আছে যে খুচরো না থাকার কারণে তাঁদের টিকিট দেওয়া হয়নি। অনুরোধ করেও কাজ হয় না। যাত্রীদের দাবি, খুচরো সমস্যার সমাধান করা তাঁদের কাজ নয়। এটা সরকার বা রেলের কাজ (Kolkata Metro)।