একঘেয়ে আটা-ময়দার লুচি খেতে খেতে বিরক্ত, বানিয়ে ফেলুন চিড়ে দিয়ে লুচি

Published on:

Published on:

Learn the recipe for making puris with flattened rice
Follow

বাংলা হান্ট ডেস্ক: অনেক রকম ভাবেই হয়তো লুচি (Luchi)  খেয়েছেন। কিন্তু আজকের লুচির রেসিপি (Recipe) স্পেশাল। আটা ময়দা দিয়ে অনেকেই লুচি বানাতে পারে, কিন্তু চিড়ে দিয়ে লুচি একদম অন্যরকম হয়।

চিড়ে দিয়ে লুচি বানানোর রেসিপি (Recipe) দেখে নিন:-

এই রেসিপিতে যে উপকরণ গুলো লাগে তা হল চিড়ে, নুন, চিনি, সাদা তেল, ঘি, কালো জিরে এবং ময়দা। এখানে রেসিপির বিস্তারিত বিবরণ দেওয়া হলো সেই মতো বানিয়ে নেওয়া যাবে চিড়ের লুচি। প্রথমে চিড়ে গুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, তারপর ভিজিয়ে রাখতে হবে। খুব বেশি জলে না ভিজিয়ে অল্প জলে ভিজাতে হবে, যাতে পরে চিড়েগুলো জল টেনে নিয়ে কিছুটা ফুলে যায়।

চিড়ে ভিজে গেলে তা ময়দা নুন চিনি আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। এই ভাবে ময়ান দিলে ভালো স্বাদ আসে। অনেকে এর মধ্যে একটু খানি কালো জিরে দেয়। স্বাদের জন্য ইচ্ছামত দিতে পারেন অথবা কালোজিরে নাও দিতে পারেন। এরপর এটি মেখে একটি ডো বানিয়ে ফেলুন। ডো বানানোর পর, একে কিছুক্ষণ সময় দিতে হবে। অন্ততপক্ষে ১৫ মিনিট ঢেকে রাখতে হবে এই ডো টিকে। তারপর ১৫ মিনিট হয়ে গেলে বের করে নিয়ে আর একবার ভালোভাবে মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নিতে হবে।

আরও পড়ুন:বাড়ির রান্নায় খুলবে বিয়েবাড়ির স্বাদ, এই পদ্ধতিতে রাঁধুন কাতলা কালিয়া

এরপর এই বানিয়ে রাখা লেচি গুলোকে বেলতে শুরু করুন হালকা হাতে। কড়াইয়ে এই সময় তেল গরম করতে দিয়ে দিন। হালকা আঁচে লুচি গুলোকে কড়াইয়ে তেলের মধ্যে ছাড়ুন। একটু নাড়ানোর পরেই দেখবেন ধীরে ধীরে লুচি গুলো ফুলতে শুরু করবে। হালকা লাল হলে লুচি গুলো তুলে ফেলুন।

আরও পড়ুন:‘এই সরকার ক্ষমতাচ্যুত..,’ DA মামলার রায়দান নিয়ে সুপ্রিম কোর্টের ভূমিকায় ক্ষোভ উগরে দিলেন মলয়বাবু

Learn the recipe for making puris with flattened rice

এই ধরনের লুচি, আলুর দম বা যে কোন ঝাল তরকারি দিয়ে খেতে খুব ভালো লাগে। এই লুচিতে ময়দার পরিমাণ কম থাকে, চিড়ের পরিমান বেশি থাকে। ফলে ময়দা থেকে শরীরের যে ক্ষতি হয় তা এই লুচি খেলে না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যে কোন অনুষ্ঠানে অথবা বাড়িতে যেকোনো সময় খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এইভাবে চিড়ের লুচি।