Durga Puja 2026 Live Updates

বাড়ির রান্নায় খুলবে বিয়েবাড়ির স্বাদ, এই পদ্ধতিতে রাঁধুন কাতলা কালিয়া

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মৎস্যপ্রেমী হিসেবে বাঙালির সুনাম এবং দুর্নাম দুই আছে। মাছে ভাতে বাঙালি কথাটা তো দীর্ঘদিন ধরেই শুনে আসছেন। যে কোনো শুভ অনুষ্ঠানেও মাছ থাকা বাধ্যতামূলক। মাছ নিয়ে তাই বাঙালির রেসিপিও (Recipe) কম নেই। রুই, কাতলা, ইলিশ, চিংড়ি, ভেটকি ইত্যাদি মাছের জন্য রয়েছে নানান স্বাদের রেসিপি।

বিয়েবাড়ি স্টাইলে কাতলা কালিয়ার রেসিপি (Recipe)

বিয়ে বাড়ি হোক বা অন্নপ্রাশন, মেনুতে মাছের আইটেম থাকবেই। আর এক্ষেত্রে হট ফেভারিট আইটেম হল কাতলা কালিয়া। কিন্তু অনুষ্ঠান বাড়ির সেই স্বাদ বাড়ির রান্নায় কিছুতেই আনতে পারছেন না? খুব সহজ ভাবে কয়েকটি মশলাতেই বাড়ির রান্নায় খুলবে বিয়ে বাড়ির স্বাদ। কীভাবে? রইল রেসিপি-

Wedding style katla kalia recipe

কাতলা কালিয়ার উপকরণ:

কাতলা মাছ

আলু- ডুমো করে কাটা

পেঁয়াজ কুচি

টমেটো কুচি

আদা রসুন বাটা

কাঁচালঙ্কা বাটা

গোটা শুকনো লঙ্কা

গোটা গরম মশলা

জিরে গুঁড়ো

ধনে গুঁড়ো

হলুদ গুঁড়ো

লঙ্কা গুঁড়ো

সর্ষের তেল

ধনেপাতা কুচি

আরও পড়ুন : ‘হোক কলরব’-এ যাদবপুরকে নিয়ে বিতর্ক, পরিচালক রাজকে এবার আইনি নোটিশ

কাতলা কালিয়ার প্রণালী: প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে ভেজে নিতে হবে। এবার মাছ গুলি তুলে ওই তেলেই (Recipe) ভেজে নিতে হবে আলু। এবার তেলে দিতে হবে গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা ফোরন। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে নিতে হবে।

আরও পড়ুন : মাত্র ৩ দিনেই ১০০ কোটি আয়! ‘ধুরন্ধর’কে উড়িয়ে নয়া রেকর্ড গড়ার পথে ‘বর্ডার ২’

এবার তার মধ্যে দিতে হবে আদা রসুন বাটা, টমেটো কুচি এবং লঙ্কা বাটা। ভালো করে কষিয়ে সব গুঁড়ো মশলা দিয়ে আবারও ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু। ভালো করে নেড়েচেড়ে মশলা থেকে তেল বেরিয়ে এলে দিতে হবে গরম জল। ঝোল ফুটে উঠলে ভাজা মাছ এবং  পরিমাণ মতো নুন দিতে হবে। নামানোর আগে গরম মশলা গুঁড়ো, ঘি আর ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।