‘হোক কলরব’-এ যাদবপুরকে নিয়ে বিতর্ক, পরিচালক রাজকে এবার আইনি নোটিশ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সদ্য মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) বহু প্রতীক্ষিত ছবি ‘হোক কলরব’। আর তারপরেই আইনি জটিলতায় জড়িয়েছেন রাজ। তাঁর বিরুদ্ধে জারি হল আইনি নোটিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী পাঠিয়েছে তাঁকে আইনি নোটিশ। ছবিটির টিজার এবং ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই রয়েছে বিতর্কের কেন্দ্রে। ছবিটির একটি সংলাপ তথা ক্ষুদিরাম বসুকে অবমাননার অভিযোগে লাগাতার ক্ষোভের মুখে পড়তে হচ্ছিল পরিচালক বিধায়ককে। আর এবার সরাসরি আইনি নোটিশ পেলেন তিনি।

আইনি নোটিশ পেলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অভিষেক তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে। অভিযোগ, ছবির বিষয়বস্তুর মাধ্যমে যাদবপুরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। তাঁর দাবি, ছবিতে বিশ্ববিদ্যালয় এবং সেখানকার পড়ুয়াদের যেভাবে দেখানো হয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এরপরেই তিনি ছবির পরিচালক রাজ চক্রবর্তীকে ব্যক্তিগত ভাবে আইনি নোটিশ পাঠান। সেই সঙ্গে সেন্সর বোর্ড এবং অন্যান্য নিয়ন্ত্রণকারী সংস্থাকেও এ বিষয়ে অবহিত করেছেন বলে জানা গিয়েছে।

Raj Chakraborty got legal notice for hok kolorob

কী অভিযোগ প্রাক্তনীর: সোশ্যাল মিডিয়ায় আইনি নোটিশের ছবি শেয়ার করে মুখ খুলেছেন অভিষেক। তিনি বলেন, সম্প্রতি ‘হোক কলরব’ ছবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে যেভাবে মিথ্যাচার করা হয়েছে তা ট্রেলার এবং টিজার দেখেই স্পষ্ট। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে থানায় আগুন লাগানো, পেট্রোল বোমা ছোড়ার মতো গুরুতর অপরাধ দেখানো হয়েছে। অথচ বিগত ৫০ বছরের ইতিহাসে এর কোনও নিদর্শন নেই।

আরও পড়ুন : মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা, ব্লু লাইনে পরিষেবা বিভ্রাটে বিপাকে অফিস ফেরত যাত্রীরা

ছবি নিয়ে বিতর্ক: তিনি আরও লিখেছেন, ভগবানে বিশ্বাস করলেও মূর্তিপুজোয় করি না। তাঁর কাছে মন্দির একটাই, যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর ছাড়া পড়াশোনা চালিয়ে যেতে পারত না এমন বহু পড়ুয়া রয়েছে সারা বাংলা তথা দেশ জুড়ে। মাত্র ১০ হাজার টাকার মধ্যে ইঞ্জিনিয়ারিং পড়া যাবে এমন কলেজ আর কোথায়? যেকোনো ব়্যাঙ্ক সিস্টেমে রাজ্যের সেরা সরকারি কলেজ যাদবপুর।

আরও পড়ুন : দু সপ্তাহে তিন বার, ফের পাথর ছোড়ার ঘটনা বন্দে ভারতকে লক্ষ্য করে

ওই প্রাক্তন ছাত্রের মতে, যাদবপুর শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়। এটি লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন, সংগ্রাম এবং সাফল্যের প্রতীক। সিনেমার মাধ্যমে এমন একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যে এং অতিরঞ্জিত ছবি দেখানো নিন্দনীয় অপরাধ বলে মন্তব্য করেন তিনি। অনেকেই প্রাক্তন ছাত্রের পাশে দাঁড়িয়েছেন। হোক কলরব নিয়ে সম্ভবত আরও বিপাকে পড়তে চলেছেন রাজ।