বাংলাহান্ট ডেস্ক : বক্স অফিসে পুরনো দাপট খুঁজে পেল বলিউড। কিছুদিন আগে পর্যন্ত সিনেমাহল কাঁপিয়েছে ‘ধুরন্ধর’। রণবীর সিং এর ছবি মাত্র কয়েক দিনেই আয় করে ফেলেছে কয়েকশো কোটি টাকা। এবার সেই জায়গা দখল করেছে সানি দেওলের ‘বর্ডার ২’ (Border 2)। বর্ডার ছবির নস্টালজিয়া উসকে মুক্তি পেয়েছে ছবিটি। কাস্ট নিয়ে কিছু সমালোচনা হলেও ছুটি শুরু হতেই হু হু করে বেড়েছে টিকিট বিক্রি।
বর্ডার ২ (Border 2) এর সাফল্য তুঙ্গে শুরুতেই
প্রথম দিনই ৩০ কোটি দিয়ে খাতা খুলেছে ছবিটি। শনিবারও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখল বর্ডার ২। দ্বিতীয় দিনে ৩৩ কোটি টাকা আয় করল ছবিটি। মাত্র দুদিনেই ৬০ কোটি টাকার মাইলফলক পেরিয়ে গিয়েছে বর্ডার ২। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় দিনে ছবির আয় প্রায় ১০ শতাংশ বেড়েছে।

কত কোটি আয় করেছে ছবিটি: সাধারণত দেখা যায়, বড় বাজেটের ছবিগুলির মুক্তির পর দ্বিতীয় দিনে আয় কিছুটা কমে। কিন্তু বর্ডার ২ এর ক্ষেত্রে তেমনটা হয়নি। দেশের সর্বত্রই মাল্টিপ্লেক্স, সিঙ্গল স্ক্রিন জুড়ে বজায় থেকেছে সানির দাপট। আগাম টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও এগিয়ে রয়েছে বর্ডার ২। মনে করা হচ্ছে, আজ রবিবার ৪০ কোটি ছুঁয়ে ফেলতে পারে ছবির আয়। তেমন হলে মাত্র তিন দিনেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে নতুন রেকর্ড গড়বে বর্ডার ২ (Border 2)।
আরও পড়ুন : দু সপ্তাহে তিন বার, ফের পাথর ছোড়ার ঘটনা বন্দে ভারতকে লক্ষ্য করে
পিছিয়ে রয়েছে ধুরন্ধর: বক্স অফিসের দৌড়ে এখনও টিকে রয়েছে ধুরন্ধর। তবে বর্ডার ২ এর কাছে অনেকটাই ফিকে হয়ে গিয়েছে রণবীরের ক্যারিশ্মা। মুক্তি পেতে না পেতেই ২০২৬ এর প্রথম ব্লকবাস্টার ছবির তকমা পেয়ে গিয়েছে বর্ডার ২। তৃতীয় দিনেও ব্যবসার অঙ্ক চড়াই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ আগামীকাল ২৬ জানুয়ারি থাকায় লম্বা উইকেন্ড পাওয়া যাচ্ছে। এই সময় অনেকেই এই দেশাত্মবোধক ছবি দেখতে হলে ভিড় জমাতে পারে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন : ‘হোক কলরব’-এ যাদবপুরকে নিয়ে বিতর্ক, পরিচালক রাজকে এবার আইনি নোটিশ
বর্ডার ছবির ঐতিহাসিক সাফল্যের পর বর্ডার ২ এর পরিধি আরও বাড়ানো হয়েছে। ১৯৭১ সালের ভারত পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। মুখ্য ভূমিকায় সানি ছাড়াও রয়েছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ এবং আহান শেট্টি।












