আর সেন্টারে লাইনের দরকার নেই? আধার আপডেটের জন্য আসছে নতুন অ্যাপ

Updated on:

Updated on:

Aadhaar update UIDAI is bringing a new app
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভোটার কার্ড, প্যান কার্ডের মতন ভারতীয় নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হল আধার কার্ড। বর্তমানে আধার কার্ড (Aadhaar Card) প্রত্যেক ভারতবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হয়ে উঠেছে। একই সঙ্গে ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে মোবাইল সিম কেনা, সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া, অথবা স্কুল-কলেজে ভর্তি হওয়াই হোক, সর্বত্রই আধার কার্ড প্রয়োজন। আর এবার সাধারণতন্ত্র দিবসের দুদিন পরেই নতুন আধার অ্যাপ লঞ্চ করতে চলেছে কেন্দ্র।

UIDAI আনছে আধার আপডেটের নতুন অ্যাপ (Aadhaar Card)

সূত্রের খবর, ২৮ জানুয়ারি নতুন আধার অ্যাপের (Aadhaar Card) ফুল ভার্সন চালু হবে বলে জানানো হয়েছে। UIDAI এ তরফে এক্স স্যান্ডেলে এই তথ্য পোস্ট করা হয়েছে। পাশাপাশি এই অ্যাপে ইউজারা অসংখ্য সুযোগ সুবিধা পাবেন বলে জানা যাচ্ছে। UIDAI এ তরফ থেকে বলা হয়েছে, নতুন এই অ্যাপ ব্যবহারকারীদের আর আধার কার্ডের ফটোকপি নিয়ে ঘোরাঘুরির প্রয়োজন পড়বে না।

Aadhaar update UIDAI is bringing a new app

আরও পড়ুন: ট্যালটেলে ঝোল নয়, বরং সোয়াবিন দিয়ে বানান এই দুর্দান্ত স্ন্যাক্স, রেসিপি দেখে নিন

পাশাপাশি আপনি বাড়িতে বসেই এই অ্যাপের সাহায্যে আধার রেজিস্টার করা থেকে শুরু করে, মোবাইল নম্বর ও ঠিকানা পরিবর্তন করা সবকিছুই করতে পারবেন। পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে আরও জানানো হয়েছে, এই নতুন অ্যাপে আরো বেশ কিছু ফিচার লোড করা হয়েছে। যে বিষয়গুলো জানতে ২৮ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।‌

যদিও, UIDAI একটু পোস্টে বলা হয়েছে, এই অ্যাপে প্রাইভেসের ওপর যোগ দেওয়া হয়েছে। এছাড়াও পোস্টটা একটি গানের কনসার্ট এর উদাহরণ টেনে UIDAI জানিয়েছেন, গানের কনসার্টে যদি ঢুকতে হয় তাহলে সেখানে যেমন ব্যক্তিগত তথ্য কেন শেয়ার করতে হবে? যেটুকু প্রয়োজন সেইটুকু তথ্য শেয়ার করলেই চলবে।

 

নতুন আধার অ্যাপ ব্যবহারকারীদের মোবাইল ফোনের মাধ্যমেই নিজেদের পরিচয় জানতে ও অন্যদের ব্যক্তিগত তথ্য গোপন করার সুযোগ এনে দেবে। যার ফলে আধার কার্ড বা আধার জেরক্স নিয়ে সব জায়গায় যাওয়ার প্রয়োজন হবে না। এই নতুন আধার অ্যাপ ইন্সটল করার পরে আপনি আধার নম্বর দিয়ে লগইন করবেন। তারপর ইউজাররা নিজেদের আধার কার্ড দেখতে পাবেন। পাশাপাশি প্রয়োজনে সেখান থেকে আধার কার্ড শেয়ার করতে পারবেন। শেয়ার করার সময় ব্যক্তিগত তথ্য গোপন রাখার অপশন রয়েছে এই নতুন অ্যাপে (Aadhaar Card)।