বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে,
কেন্দ্রীয় সরকার এনার্জি সেক্টরে (Energy Storage Plan) বড় গতি আনতে ১৪,৫০০ কোটি টাকার একটি মেগা পরিকল্পনা অনুমোদন করেছে। এই পরিকল্পনাটি গ্রিন এনার্জি স্টোরেজের ওপর গুরুত্ব দেবে। রিপোর্ট অনুযায়ী, এই ফান্ডিংয়ের মাধ্যমে ৯২ গিগাওয়াট-ঘণ্টা সঞ্চয় ক্ষমতা তৈরি করা হবে। এদিকে, সরকার (Government) লিথিয়াম ও নিকেলের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের প্রক্রিয়াকরণকে (Minerals Processing) উৎসাহিত করতে ২,৮১৪ কোটি টাকার একটি পরিকল্পনা অনুমোদন করেছে।
গ্রিন এনার্জি এবং পাওয়ার সেক্টরে (Energy Storage Plan) আসবে বিপ্লব!
এনার্জি সেক্টর সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা: জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ৯২ গিগাওয়াট ঘণ্টা শক্তি সঞ্চয় ক্ষমতা তৈরির একটি প্রকল্প বাস্তবায়নের জন্য ১৪,৫০০ কোটি টাকা ফান্ডিংয়ের অনুমোদন দিয়েছে। এই পরিকল্পনাটি ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত মোট ৫ বছরের জন্য। ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি ক্ষমতা অর্জনের ক্ষেত্রে দেশের বহু প্রতীক্ষিত লক্ষ্যের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তটি তাৎপর্যপূর্ণ। এই প্রসঙ্গে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানান যে, এই পরিকল্পনার লক্ষ্য হল ৩ টি প্রযুক্তির অধীনে মোট ৯২ গিগাওয়াট ঘণ্টা সঞ্চয় ক্ষমতা গড়ে তোলা। সেগুলি হল ব্যাটারি শক্তি সঞ্চয় ব্যবস্থার মাধ্যমে ৩০ গিগাওয়াট ঘণ্টা, পাম্পড স্টোরেজ প্রকল্পের মাধ্যমে ৬০ গিগাওয়াট ঘণ্টা এবং উদীয়মান সঞ্চয় প্রযুক্তির মাধ্যমে ২ গিগাওয়াট ঘণ্টা। তিনি আরও বলেন, এই পরিকল্পনাটি ২০৩০-৩১ সাল পর্যন্ত, অর্থাৎ ৫ বছর ধরে বাস্তবায়িত হবে।
📡लाइव📡
➤ केंद्रीय मंत्री @AshwiniVaishnaw द्वारा कैबिनेट के फैसलों पर प्रेस कॉन्फ्रेंस
📍राष्ट्रीय मीडिया केंद्र, नई दिल्ली
#CabinetDecision
https://t.co/GsAvBF3ceS
— PIB in Bihar (@PIB_Patna) November 4, 2026
খনিজ প্রক্রিয়াকরণের জন্য বাজেট ঘোষণা: উল্লেখ্য যে, বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা লিথিয়াম এবং নিকেলের মতো গুরুত্বপূর্ণ খনিজগুলির প্রক্রিয়াকরণকে উৎসাহিত করার জন্য ২,৮১৪ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে সম্পন্ন হওয়া এক বৈঠকে এই প্রকল্পটি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: অলিম্পিক আয়োজনের দৌড়ে অনেকটাই এগিয়ে ভারত! মিলল বড় আপডেট
এই প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন যে, দেশে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের প্রক্রিয়াকরণকে উৎসাহিত করার জন্য ২,৮১৪ কোটি টাকা অনুমোদন করা হয়েছে।
আরও পড়ুন: iPhone-এর ক্রমবর্ধমান চাহিদা! ভারতে আয়ের রেকর্ড গড়ল Apple, চমকে দেবে পরিসংখ্যান
জানিয়ে রাখি যে, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ অর্থনীতি, শিল্প এবং আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য। তবে, এগুলির সীমিত সহজলভ্যতা এবং সরবরাহের জন্য কয়েকটি নির্দিষ্ট দেশের ওপর নির্ভরশীলতা বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করে।












