বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে অনিশ্চিত কাজের বাজার, আয়-ব্যয়ের টানাপোড়েন, আর ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। এই আবহে মোদি সরকারের অটল পেনশন যোজনা (Pension Scheme) হয়ে উঠছে বহু সাধারণ মানুষের আস্থার জায়গা। কেন্দ্র সরকারের এই স্কিমের অধীনে প্রথমে এতে বিনিয়োগ করতে হবে। ৬০ বছর বয়স পরে প্রতিমাসে ৫ হাজার টাকা পর্যন্ত মাসিক পেনশন পেতে পারেন।
কেন্দ্রের পেনশন স্কিমে মাসে ৫ হাজার টাকা, কারা পাবেন জানুন? (Pension Scheme)
অটল পেনশন যোজনা হল একটু পেনশন প্রকল্প। যেখানে ৬০ বছর বয়সের পরে মাসিক সুবিধা প্রদান করে। এই স্ক্রিনে বিনিয়োগ করতে হবে আপনাকে প্রথমে। এই স্কিমে আপনাকে কুড়ি বছরের জন্য বিনিয়োগ করতে হবে (Pension Scheme)।

আরও পড়ুন: পুরুলিয়া-হাওড়া ট্রেনে দেরি ও চরম ভোগান্তি! যাত্রীরা ফুঁসছেন, রেলের প্রতিশ্রুতি
কারা পাবেন এই সুবিধা:
১) ভারতীয়রা ১৮ থেকে ৪০ বছর বয়সী।
২) যারা করদাতা নন, অর্থাৎ যারা কর স্ল্যাবের মধ্যে পড়েন না।
৩)যাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে।
কত টাকা বিনিয়োগ করতে হবে?
এই স্কিমে বিনিয়োগ করতে হবে বয়সের উপর ভিত্তি করে। যেমন, একজন ১৮ বছর বয়সী ব্যক্তি প্রতি মাসে ২১০ বিনিয়োগ করলে, ৬০ বছর বয়সের পরে প্রতি মাসে ৫,০০০ পেতে পারেন। ৩০ বছর বয়সী একজন ব্যক্তির মাসিক প্রিমিয়াম ৫৭৭ টাকা এবং তারপরে ৫,০০০ টাকা পেনশন পাবেন।
আবেদন প্রক্রিয়া কী?
প্রথমে ব্যাঙ্কে যেতে হবে। তারপর সেখানে KYC প্রক্রিয়া করবেন। এবার স্কিম এবং পেনশন পরিকল্পনা সম্পর্কে তথ্য দেওয়া হবে।এরপর প্রিমিয়াম সম্পর্কে অবহিত করা হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পরিকল্পনার সঙ্গে সংযুক্ত করা হবে। এরপর পরিকল্পনায় নাম নথিভুক্ত করা হবে। তারপর প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রিমিয়াম কেটে নেওয়া হবে (Pension Scheme)।













