পুরুলিয়া-হাওড়া ট্রেনে দেরি ও চরম ভোগান্তি! যাত্রীরা ফুঁসছেন, রেলের প্রতিশ্রুতি

Published on:

Published on:

Indian Railways passengers dissatisfied with Purulia-Howrah train service
Follow

বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনে অন্যতম মাধ্যম হল ট্রেন (Indian Railways)। তবে বিগত কিছুদিন ধরে ট্রেন যথাসময়ে চলাচল না করার কারণে ভোগান্তির শিকার হতে হয়েছেন নিত্যযাত্রীদের। কখনো কখনো সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার দূরত্বের সফর অতিক্রম করতে সময় লেগেছে আট থেকে নয় ঘন্টা। আর এই অসুবিধার ফলে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা।

পুরুলিয়া-হাওড়া ট্রেন পরিষেবা নিয়ে অসন্তোষ যাত্রীরা (Indian Railways)

এই বিষয়ে পুরুলিয়ার সাংসদ,জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, বিষয়টি নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে। মাঝে প্রায় প্রত্যেকদিনই পুরুলিয়া হাওড়া ট্রেন দেরিতে চলছিল (Indian Railways)। তবে বর্তমানে সেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এমনকি রেলের কাজ চলার কারণে এই সমস্যা তৈরি হয়েছিল। তবে আশা করা যাচ্ছে আগামী দিনে রেল পরিষেবা আরও উন্নত হবে।

Indian Railways passengers dissatisfied with Purulia-Howrah train service

আরও পড়ুন: রোজকার মাছ থেকে বিরতি, আড়মাছের রসা করুন সহজ পদ্ধতিতে, জানুন রেসিপি

এছাড়াও এই বিষয়ে চিফ পাবলিক রিলেশন অফিসার ওম প্রকাশ চারণ বলেন, বেশ কিছু কারণে এই সমস্যা তৈরি হয়েছিল বিগত দিনে। ‌ তবে বর্তমানে সঠিক সময়ে ট্রেন পরিষেবার দিচ্ছেন তারা। ‌

কোনওরকম ইমারজেন্সি বা কোনও দুর্ঘটনা ঘটলে সে ক্ষেত্রে ট্রেনের সমস্যা হতে পারে। এছাড়া প্রতিদিনই সঠিক সময়ে এই ট্রেন গুলি চলছে। তবে বহু নিত্যযাত্রী থেকে শুরু করে পর্যটক প্রতিদিন এই ট্রেনগুলোর উপর নির্ভর করে থাকে।

কিন্তু সময় মতন ট্রেনগুলো না চলায়, পুরুলিয়া হাওড়া যাতায়াত করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। এছাড়া আগামী দিনে যাতে সঠিক সময় ট্রেন পরিষেবা সচল থাকে এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে জঙ্গলবাসী মহল (Indian Railways)।