রোজকার মাছ থেকে বিরতি, আড়মাছের রসা করুন সহজ পদ্ধতিতে, জানুন রেসিপি

Published on:

Published on:

Recipe make Aramach rasa in winter with few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভোজন প্রিয় মানুষদের কাছে বিভিন্ন রকমের পদ খাওয়ার ইচ্ছে থাকে। তার ওপর আপনি যদি বাঙালি হন তাহলে আপনার পছন্দের প্রথমে থাকবে মাছ। কিন্তু মাছ বলতেই যে শুধুমাত্র রুই কাতলা অথবা ইলিশ তা কিন্তু নয়। আপনি আড় মাছ দিয়ে ও বানিয়ে ফেলতে পারেন সুস্বাদ রেসিপি। আজকে প্রতিবেদনে রইল কিভাবে অল্প উপকরণ দিয়ে বানাবেন আড়মাছের রসা। প্রণালী রইল (Recipe)।

অল্প উপকরণ দিয়ে শীতে দুপুরে বানিয়ে ফেলুন আড়মাছের রসা (Recipe)

শীতকালে বাজারে নানান ধরনের শাক সবজির দেখা যায়। তেমনি এই সময় বাজারে গেলে দেখতে পাবেন নানান ধরনের মাছ। আর যদি আড় মাছ দেখতে পান, তাহলে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই মাছের রসা (Recipe)।

Recipe make Aramach rasa in winter with few ingredients

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে লম্বা ছুটি! জানুন কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক, সম্পূর্ণ তালিকা প্রকাশ

উপকরণ:

আড় মাছ: ৪-৫ টুকরো

গোটা জিরে: আধ চা চামচ

গরমমশলা গুঁড়ো: আধ চা চামচ

ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ

তেজপাতা: ১টি

শুকনো লঙ্কা: ১টি

সর্ষের তেল: ৪ টেবিল চামচ

পেঁয়াজ বাটা: ২ টেবিল চামচ

আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ

টম্যাটো বাটা: ২ টেবিল চামচ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ

ধনে গুঁড়ো: আধ চা চামচ

জিরে গুঁড়ো: আধ চা চামচ

নুন: পরিমাণমতো

চিনি: পরিমাণমতো

কাঁচালঙ্কা: ২টি

আলু: ২টি

প্রণালী: প্রথমে মাছের টুকরো ভালো করে ধুয়েনিন। এরপর নুন-হলুদ আর সামান্য সর্ষের তেল মাখিয়ে রেখে দিন। এরপর আলুর খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিন। মাছ ভাজার আগে আলু সোনালি করে ভেজে তুলে রাখতে পারেন। তারপর মাছগুলো ভেজে নিন। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিন। মিনিট দুয়েক ভেজে তার মধ্যে দিয়ে দিন পেঁয়াজ বাটা। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে এ বার আদা-রসুন দিয়ে দিন। ভালো করে কষাতে থাকুন। একে একে কাঁচালঙ্কা, সব রকম গুঁড়ো মশলা দিয়ে দিন। তারপর মশলা কষানো হয়ে গেলে নুন, সামান্য চিনি আর টম্যাটো বাটা দিয়ে দিন। প্রয়োজন হলে সামান্য জল দিতে পারেন। এবার ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছ আর আলু দিয়ে দিন। মিনিট দুয়েক ঢাকা দিয়ে রাখুন। তারপর ঢাকা খুলে আরও কিছুক্ষণ নাড়়াচাড়া করুন। সবশেষে নামানোর আগে ধনেপাতা কুচি আর গরমমশলা গুঁড়ো ছড়িয়ে দিন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।