বাংলা হান্ট ডেস্ক: মটনের স্বাদ বাড়ে রান্নার ওপর নির্ভর করে তা কিন্তু নয়। চেনার উপরও নির্ভর করে অনেকটা। কারণ মটন রান্নার সময় বাড়ির মা, কাকিমাদের চিন্তা থাকে আদতেও মাংসটা নরম হবে কিনা। অথবা সেদ্ধ হবে তো। আজকে প্রতিবেদনে রইল কিভাবে আপনি ঘরোয়া পদ্ধতিতে সহজেই তুলতুলে মটন তৈরি করতে পারবেন। জেনে নিন সেই পদ্ধতি (Cooking Tips)।
মা –ঠাকুমাদের ঘরোয়া টোটকায় মুহূর্তেই সিদ্ধ হবে মটন (Cooking Tips)
শক্ত মাংস খাওয়া শরীরের জন্যেও ভাল নয়। এছাড়া নরম মাংসের স্বাদও বহুগুণ বেশি। পাশাপাশি অনেকে প্রেসার কুকাকে সেদ্ধ করার পরও, মাংস কিছুতেই সেদ্ধ হয় না। তবে এই সমস্যা দূর করার কিছু ঘরোয়া টোটকা রয়েছে। সে সঙ্গে খেয়াল রাখতে হবে বেশ কিছু বিষয়ে (Cooking Tips)।

আরও পড়ুন: বয়স হলে আর কষ্ট নেই! মাসে ৫ হাজার টাকা দিচ্ছে দুর্দান্ত পেনশন স্কিম
১) এরজন্য ম্যারিনেশনের সময় টক দই বা পেঁপে বাটা যোগ করতে পারেন।
২) মাংস ধোয়ার সময় শক্ত বা ছিবড়ে মনে হলে, লেবুর রস বা ভিনেগার যোগ করতে পারেন।
৩) যে কোনও মাংস, যত বেশি কষাবেন, তত ভাল সেদ্ধ ও নরম হবে।
৪) নুনের প্রভাবে মাংস কিছুটা নরম হয়। রান্নার অনন্ত আধ- এক ঘণ্টা আগে মাংসে নুন মাখিয়ে রাখুন। তবে খেয়াল রাখবেন, রান্নার সময় নুন খুব কম যোগ করতে হবে। তাহলেই দেখবেন আপনার রান্না করা মাংস নরম হবে।
৫) দোকান থেকে কাটানোর সময় ফাইবারের দিক করেই পাঁঠার মাংস কাটান (Cooking Tips)।













