শবে বরাতের রাতে কলকাতায় পণ্যবাহী গাড়ি চলাচলে বিধিনিষেধ, জানাল ট্রাফিক বিভাগ

Published on:

Published on:

Kolkata to control goods vehicles on saturdays Shab-e-Barat
Follow

বাংলা হান্ট ডেস্ক: শবে বরাত উপলক্ষে শহর কলকাতা (Kolkata) ঢাকলো নিরাপত্তায়। কলকাতা পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক করা ব্যবস্থা। পাশাপাশি আগামী মঙ্গলবার ও বুধবার শবে বরাত দিনটাকে সামনে রেখে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পণ্যবাহী গাড়ি চলাচলের ওপর বিধি নিষেক জারি করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে শুরু হবে শবেবরাত। তাই ওই দুদিন কলকাতার ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে।

শবে বরাতে পণ্যবাহী যান নিয়ন্ত্রণ করতে কলকাতায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা (Kolkata)

কলকাতা পুলিশের নতুন কমিশনার সুপ্রতিম সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ৩ ফেব্রুয়ারি সকাল ছটা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ছয়টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ থাকবে কলকাতায় (Kolkata)। এছাড়াও, গার্ডেনরিচ রোড, আক্রা রোড, পাহাড়পুর রোড, ডা. এ কে রোড, বিদ্যাসাগর সেতু, একবালপুর রোড, ডায়মন্ড হারবার রোড, এজেসি বোস রোড, সিআইটি রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড-সহ মোট ৩৬টি রাস্তায় সব ধরনের পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

 Kolkata to control goods vehicles on saturdays Shab-e-Barat

আরও পড়ুন: অমৃত ভারত এক্সপ্রেস কেন আলাদা? জেনে নিন গতি, কোচ ও ভাড়ার খুঁটিনাটি তথ্য

তবে বিশেষ পরিষেবার সাথে বেশ কিছু ছাড়ো রাখা হয়েছে। যেমন অক্সিজেন, মাছ, ফল শাক-সবজি পেট্রোলিয়াম দ্রব্য জাতীয় পণ্যবাহী গাড়িগুলির উপর এই বিধি নিষেধ থাকছে না। পাশাপাশি ১৬০০ কেজির কম ওজনের হালকা পণ্যবাহী গাড়ি নির্দিষ্ট সময় চলাচলের অনুমতি পাবে।

পাশাপাশি কলকাতা বন্দর এলাকার সঙ্গে যুক্ত পণ্যবাহী গাড়ি ৩ ফেব্রুয়ারি সকাল আটটা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলাচল করতে পারবে। প্রয়োজন অনুযায়ী ট্রাফিক পুলিশ বিভিন্ন রাস্তায় যানবাহন ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারবে বলেও জানানো হয়েছে।

একইসঙ্গে পুলিশের পক্ষ থেকে নাগরিকদের অনুরোধ করা হয়েছে, উৎসবের দিনে অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলতে এবং ট্রাফিক নির্দেশিকা মেনে চলার। এছাড়াও এই নিয়ন্ত্রণে শহরে শান্তি, নিরাপত্তা ও নির্বিঘ্ন ধর্মীয় আচার পালনে সহায়ক হবে বলেই মনে করছে প্রশাসন। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগ ছাড়াও বিভিন্ন থানার পুলিশ রাস্তায় মোতায়েন থাকবে। নজরদারির জন্য গুরুত্বপূর্ণ মোড়ে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে (Kolkata)।