আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির পর আম্বানি-আদানির মোট সম্পদে বিপুল বৃদ্ধি! চমকে দেবে পরিসংখ্যান

Published on:

Published on:

Mukesh Ambani-Gautam Adani net worth has grown enormously.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তির ঘোষণার ফলে গত মঙ্গলবার দেশীয় শেয়ার বাজারে উল্লেখযোগ্য উত্থান দেখা গিয়েছে। যার ফলে লাভবান হয়েছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি এবং গৌতম আদানি (Mukesh Ambani-Gautam Adani)। ইতিমধ্যেই আদানি গ্রুপের সংস্থাগুলির শেয়ারের দাম ১৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর ফলে কোম্পানির চেয়ারম্যান গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ৮.৫ বিলিয়ন ডলার বা ৭৬,৮০৯,৭০,৪৩,৮৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, আদানির মোট সম্পদের পরিমাণ এখন ৮৩.২ বিলিয়ন ডলার। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তিনি রয়েছেন ২১ তম স্থানে। এদিকে, এশিয়ার মধ্যে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। তবে, এই বছর তাঁর মোট সম্পদের পরিমাণ এখনও পর্যন্ত ১.২২ বিলিয়ন ডলার কমেছে।

আম্বানি-আদানির (Mukesh Ambani-Gautam Adani) মোট সম্পদে বিপুল বৃদ্ধি:

এদিকে, গত মঙ্গলবার দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। যার ফলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ৪.৮৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় বর্তমানে তিনি ১৯ তম স্থানে রয়েছেন এবং এশিয়ার মধ্যে তিনি রয়েছেন প্রথম স্থানে।

Mukesh Ambani-Gautam Adani net worth has grown enormously.

আম্বানির মোট সম্পদের পরিমাণ হল ৯৭.৯ বিলিয়ন ডলার। এই বছর তাঁর মোট সম্পদের পরিমাণ ৯.৮১ বিলিয়ন ডলার কমেছে। উল্লেখ্য যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য চুক্তি ঘোষণা করার সময় ইঙ্গিত দিয়েছিলেন যে, ভারত ভেনেজুয়েলা থেকে তেল কিনতে পারে। যা রিলায়েন্সকে উল্লেখযোগ্যভাবে লাভবান করবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: নিজেদের আরও ক্ষতি করছে পাকিস্তান! বিশ্বকাপে ম্যাচ বয়কটের পর ফের বড় সিদ্ধান্ত PCB-র

কারা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন: গত মঙ্গলবার মার্কিন শেয়ার বাজারের পতন ঘটেছে। যার ফলে বিশ্বের শীর্ষ ২০ জন ধনী ব্যক্তির মধ্যে ১৩ জনের মোট সম্পদে পতন ঘটেছে। তবে, ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তিনি ৫.৩৭ বিলিয়ন ডলার হারিয়েছেন। এদিকে, মার্ক জুকারবার্গের ৫.০৩ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এনভিডিয়ার CEO জেনসন হুয়াংয়ের মোট সম্পদের পরিমাণ ৪.২৮ বিলিয়ন ডলার কমেছে।

আরও পড়ুন: ঐতিহাসিক সিদ্ধান্ত! বদলে গেল টেস্ট ক্রিকেটের এই নিয়ম

এছাড়াও অ্যামাজনের জেফ বেজোস ৩.৭১ বিলিয়ন ডলার এবং গুগলের ল্যারি পেজ ৩.১০ বিলিয়ন ডলার হারিয়েছেন। তবে, ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৯.৬৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। তিনি ৬৮০ বিলিয়ন ডলারের মোট সম্পদের ওপর ভর করে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছেন।