‘DA মামলার রায় কর্মচারীদের পক্ষে আসলে..,’ মমতা সুপ্রিম কোর্টে যেতেই আসরে সরকারি কর্মীরা

Published on:

Published on:

dearness allowance(117)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ-র (Dearness Allowance) দাবিতে আন্দোলন চালাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে, এই দাবি তুলে এখনও আন্দোলনরত সরকারি কর্মচারীরা। এদিকে আজ পেশ হবে রাজ্য বাজেট। ভোটমুখী রাজ্যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে না। বিধানসভা নির্বাচনের আগে তিন মাসের জন্য ভোট-অন-অ্যাকাউন্ট পেশ করা হবে। সেই বাজেটে যখন ডিএ বৃদ্ধির জল্পনায় সরকারি কর্মীরা সেই সময় মুখ্যমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) মমতার করা SIR মামলার শুনানিতে সওয়াল করেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সর্বোচ্চ আদালতের কাছে গণতন্ত্রকে রক্ষা করা আর্জি জানান মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কোনও মুখ্যমন্ত্রীর এভাবে সওয়াল স্বাধীন ভারতের ইতিহাসে নজিরবিহীন। এই নিয়ে চলছে জোর চৰ্চা। বিরোধীরা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতেও ছাড়ছেন না। এরই মধ্যে সোশাল মিডিয়ায় সরব মলয়বাবু।

ডিএ ইস্যুতে কী বললেন সরকারি কর্মীদের নেতা? Dearness Allowance

সমাজমাধ্যমে মলয়বাবু লেখেন, ‘SIR নিয়ে মাননীয়া সুপ্রিম দরবারে! কিন্তু মাননীয়া তো আদালতে রায়ের মান্যতা দেয় না!’ মুখ্যমন্ত্রীকে তোপ দেগে তিঁনি লেখেন, ‘১) ডিএ মামলায় রাজ্য ট্রাইবুনালের রায়। (দু-দুবার) ২) উচ্চ আদালতের রায়! (চার-চারবার)
৩) সর্বোচ্চ আদালতে ডিএ মামলায় প্রথমে ৫০% (পরে তা ২৫%) মিটিয়ে দেওয়ার রায়, তারও মান্যতা দেয় নি।

dearness allowance(115)

এবার সর্বোচ্চ আদালত থেকে ডিএ মামলার রায় কর্মচারিদের পক্ষে আসলে মাননীয়াকে তার মান্যতা দিতেই হবে।’

আরও পড়ুন: ফেব্রুয়ারীতেও শীতের কামড়! হুড়মুড়িয়ে তাপমাত্রা নামবে দক্ষিণবঙ্গে: আবহাওয়ার খবর

উল্লেখ্য, এর আগে ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশে ২৫ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল রাজ্যকে। তবে রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর করেনি। রাজ্য ট্রাইবুনাল সহ কলকাতা হাইকোর্টও পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। সেই প্রসঙ্গ তুলেই মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে মলয়বাবু লিখেছেন, ‘মাননীয়া তো আদালতে রায়ের মান্যতা দেয় না।’