‘এই রাজ্যে ষষ্ঠ পে কমিশন পুরো..,’ নয়া বেতন কমিশনের ঘোষণা হতেই বড় মন্তব্য

Published on:

Published on:

Government Employees
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশনের (7th Pay Commission) ঘোষণা করেছে মমতার সরকার। একই সঙ্গে হয়েছে রাজ্যের সরকারি কর্মীদের (Government Employees) ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা। নয়া পে কমিশনের ঘোষণা হয়েও তার বাস্তবায়ন এবং সময়সীমা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এরই মধ্যে এই ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সপ্তম পে কমিশন বাস্তবায়ন কবে | 7th Pay Commission

সপ্তম পে কমিশন (7th Pay Commission) নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে শভেন্দু বলেছেন, “এই রাজ্য পে কমিশন হয় না। সারা দেশে অষ্টম পে কমিশন চালু হচ্ছে। আর এই রাজ্যে ষষ্ঠ পে কমিশন পুরো হয় নি।” উল্লেখ্য, চলতি বছরই অষ্টম পে কমিশনের ঘোষণা করে দিয়েছে কেন্দ্র সরকার। আর রাজ্যে এখনও ষষ্ঠ পে কমিশন লাগু থাকায় সরকারকে কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু।

Suvendu Adhikari

প্রসঙ্গত, কোনও বাঁধাধরা নিয়ম না থাকলেও কেন্দ্র ও রাজ্যে সাধারণত দশ বছর অন্তর পে কমিশন গঠন করা হয়। ষষ্ঠ পে কমিশনের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর। নীতিগতভাবে ১লা জানুয়ারি ২০২৬ থেকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হতে চলেছে। তবে বাস্তবে তা কবে হবে তা নিয়ে জল্পনা।

আরও পড়ুন: বার্থ সার্টিফিকেটের আর জন্য লম্বা লাইন নয়, এবার ঘরে বসেই মিলবে, দেখে নিন কিভাবে পাবেন

বাজেটে সপ্তম পে কমিশনের ঘোষণা করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘আনন্দের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে-কমিশন গঠনের ঘোষণা করছি। কমিশন রাজ্যের সকল সরকারি কর্মচারীদের আগামী দিনের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগসুবিধার বিষয়ে সুপারিশ করবে।’ বাজেটে কমিশন গঠনের সদিচ্ছা প্রকাশ করা হয়েছে ঠিকই তবে এরপর লম্বা প্রক্রিয়া রয়েছে। এবার কবে থেকে রাজ্যে নয়া পে কমিশন লাগু হয় সেদিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের সকল সরকারি কর্মচারীরা।