বাংলা হান্ট ডেস্ক: পুজোতে ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে (South Bengal Weather)। সপ্তমীতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ইতিমধ্যে হাওয়া অফিস। এর ফলে শনিবার ঠাকুর দেখতে বেরোলেই অবশ্যই ব্যাগে ছাতা রাখা একান্তই প্রয়োজন। পাশাপাশি শনিবার রাজ্যের আর কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে বা আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিন।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
যদিও এখনো পর্যন্ত বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়নি এই পুজোর আনন্দে। তবে পুজোর মধ্যে আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। আপাতত শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে।
তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার কলকাতার আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। সকালের দিকে আকাশে মেঘ দেখা না দিতে পারলেও। বিকেলের পর থেকে আবহাওয়ার প্রবল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই সময় কলকাতার একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন: সোনার বাজারে বড় পরিবর্তন, দেবীপক্ষে কত হল ১০ গ্রাম সোনার দাম?
তবে কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তমীতে ভিজতে পারে হাওড়া,হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া ( North Bengal Weather)
শনিবার দিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং এর বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে ঝড়-বৃষ্টি সেইভাবে সম্ভাবনা নেই। পাশাপাশি হাওয়া অফিসে তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে না।














