বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের অর্থাৎ ২০২৬ সালের IPL শুরু হতে আর বেশি বাকি নেই। কিন্তু, তার আগেই, কলকাতা নাইট রাইডার্সের চিন্তা বেড়েছে। মূলত, KKR (Kolkata Knight Riders)-এর তারকা ফাস্ট বোলার হর্ষিত রানা IPL-এর ১৯ তম মরশুমে আংশিক বা সমগ্র মরশুম জুড়ে অংশগ্রহণ নাও করতে পারেন। সম্প্রতি হর্ষিত তাঁর ডান হাঁটুতে চোটের সম্মুখীন হয়েছেন। যার ফলে তিনি ২০২৬ সালের T20 বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। এমতবস্থায়, গত ৯ ফেব্রুয়ারি তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে এবং বর্তমানে তাঁকে বেড রেস্ট নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর ফলে হর্ষিত আদৌ IPL-এ অংশগ্রহণ করতে পারবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
হর্ষিত রানার চোট চিন্তা বাড়িয়েছে KKR (Kolkata Knight Riders)-এর:
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে চোট পান: জানিয়ে রাখি যে, ভারতীয় ফাস্ট বোলার হর্ষিত রানা গত ৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে হাঁটুতে চোট পান। ওই চোটের কারণে, তিনি T20 বিশ্বকাপ থেকে বাদ পড়েন। গত ৯ ফেব্রুয়ারি, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে তাঁর হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। জানা গিয়েছে, হর্ষিতের সুস্থ হতে প্রায় ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগতে পারে। এমতাবস্থায়, তিনি ২০২৬ সালের IPL-এর একাধিক ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন।

টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্ট অনুসারে, অস্ত্রোপচারের পর হর্ষিত রানা বেড রেস্ট নেবেন এবং তারপর তাঁর রিহ্যাবিলিটেশন শুরু হবে। তিনি বেঙ্গালুরুতে BCCI-এর সেন্টার অফ এক্সিলেন্সে (CoE) যোগ দেবেন। যেখানে তাঁর ফিটনেস পরীক্ষা করা হবে। এগুলি সম্পন্ন হতে প্রায় ১০ থেকে ১১ সপ্তাহ সময় লাগতে পারে। এমন পরিস্থিতিতে, হর্ষিত আগামী এপ্রিলের শেষ সপ্তাহের মধ্যে ফিট হতে পারে। তাই, তিনি IPL ২০২৬-এর কিছুটা অংশে হয়তো অংশগ্রহণ করতে পারবেন না। আর এমনটা হলে সেটি যে কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
হর্ষিত রানার IPL কেরিয়ার: জানিয়ে রাখি যে, ২৪ বছর বয়সী এই পেসার এখনও পর্যন্ত IPL-এ ৩৪ টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ২৫.৭২ এভারেজে ৪০ টি উইকেট নিয়েছেন। এক্ষেত্রে হর্ষিতের সেরা পারফরম্যান্স হল ২৪ রানে ৩ উইকেট। হর্ষিত নিঃসন্দেহে একজন দুর্ধর্ষ বোলার এবং দলের প্রয়োজনে তিনি ব্যাটেও রান করতে পারেন।
একজন দুর্দান্ত বোলার এবং একজন ভালো। IPL-এ ২০২২ সাল থেকে হর্ষিত KKR-এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং তাঁর দুরন্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি ক্রিকেট অনুরাগীদের মন জিতেছেন। উল্লেখ্য যে, IPL ২০২৬ শুরু হতে চলেছে আগামী ২৬ মার্চ থেকে। যেটি চলবে আগামী ৩১ মে পর্যন্ত। অর্থাৎ, এপ্রিলের শেষ সপ্তাহের মধ্যে প্রতিটি দল প্রায় ৭ টি করে ম্যাচ খেলে ফেলবে। এর অর্থ হল, হর্ষিত ২০২৬ সালের IPL-এর বেশিরভাগ অংশে মাঠের বাইরে থাকতে পারেন।
IPL ২০২৬-এর জন্য KKR-এর ফুল স্কোয়াড: রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, অজিঙ্কা রাহানে, মণীশ পাণ্ডে, রোভমান পাওয়েল, সুনীল নারিন, রমনদীপ সিং, অনুকুল রায়, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব অরোরা, উমরান মালিক, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন। মাথিশা পাথিরানা, তেজস্বী সিং, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠি, টিম সেফার্ট, মুস্তাফিজুর রহমান, সার্থক রঞ্জন, দক্ষিণ কামরা, রচিন রবীন্দ্র এবং আকাশ দীপ।
















