বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়েছে গিয়েছে ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 World Cup 2026)। তবে, চলতি বছরের এই বিশ্বকাপ শুরু হয়ে আগে থেকেই টুর্নামেন্টটি বারংবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইতিমধ্যেই T20 বিশ্বকাপ ২০২৬ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। মূলত, ভারতে খেলতে আসার ক্ষেত্রে অনিচ্ছা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারপর ICC-র সঙ্গে আলোচনার পরেও তারা নিজেদের সিদ্ধান্তে অটল থাকে।
T20 বিশ্বকাপে (T20 World Cup 2026) অংশগ্রহণ না করার কারণ হিসেবে কী জানাল বাংলাদেশ:
এমতাবস্থায়, টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ। এদিকে, বাংলাদেশের পরিবর্তে ২০২৬-এর T20 বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড। তবে, এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সাম্প্রতিক এক বিবৃতি নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

গত ১০ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার, আসিফ তাঁর পূর্বের অবস্থান থেকে সম্পূর্ণভাবে সরে এসে দাবি করেন যে, T20 বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত সরকারের নয়। বরং, এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটাররা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসিফের এই প্রতিক্রিয়া একটি বড় বিতর্কের জন্ম দিয়েছে।
আরও পড়ুন: চলতি মাসেই লঞ্চ হতে চলেছে Apple-এর সবথেকে সস্তার iPhone! সামনে এল দিনক্ষণ
আসিফ নজরুলের অদ্ভুত U-টার্ন: জানিয়ে রাখি যে, আসিফ নজরুলের এই প্রতিক্রিয়া অবাক করার মতো। কারণ, গত ২২ জানুয়ারি তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, এই টুর্নামেন্ট থেকে বেরিয়ে আসার বিষয়টি সম্পূর্ণরূপে সরকারের সিদ্ধান্ত। সেই সময়, খেলোয়াড়দের সঙ্গে দেখা করার পর, তিনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, ICC-র কাছ থেকে ন্যায়বিচার না পাওয়ার কারণে সরকার এই পদক্ষেপ নিয়েছে।
সেই সময় এটা মনে হয়েছিল, খেলোয়াড়দের শুধুমাত্র সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়েছিল। অর্থাৎ, তাঁদের সঙ্গে কোনও পরামর্শ করা হয়নি। কিন্তু, এখন আসিফ বলছেন যে জাতীয় মর্যাদা এবং দেশের ক্রিকেটের সুরক্ষার জন্য খেলোয়াড় এবং বোর্ড এই ত্যাগ স্বীকার করেছে।












