বাংলা হান্ট ডেস্ক: মোবাইল প্রেমীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার Apple একটি নতুন এবং সাশ্রয়ী মূল্যের iPhone লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী, কোম্পানিটি শীঘ্রই সাশ্রয়ী মূল্যের iPhone 17e লঞ্চ করতে পারে। যা বর্তমান iPhone 16e-কে প্রতিস্থাপন করবে। এটি Apple-এর সবচেয়ে সস্তা iPhone হিসেবে বিবেচিত হলেও ফিচার্সের দিক থেকে বেশ কিছু বড় চমক থাকবে। এমনকি, সম্ভাব্য দামও সামনে এসেছে।
লঞ্চ হতে চলেছে iPhone 17e:
ব্লুমবার্গের একটি রুপোর্ট অনুসারে, iPhone 17e Apple-এর নতুন A19 প্রসেসর দ্বারা চালিত হতে পারে। যদি এটি ঘটে, তাহলে এটি Apple-এর সাশ্রয়ী মূল্যের iPhone সেগমেন্টে সর্বকালের সবচেয়ে বড় আপগ্রেড হিসেবে বিবেচিত হবে। কারণ এই নতুন চিপসেটটি ভালো পারফরম্যান্স এবং পাওয়ার এফিসিয়েন্সি প্রদান করবে।

বড় আপগ্রেড: iPhone 17e- তে আরেকটি বড় পরিবর্তন হতে পারে MagSafe সাপোর্ট। অনেক ব্যবহারকারী iPhone 16e-তে MagSafe-এর অভাব অনুভব করেছেন। নতুন মডেলে MagSafe যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ওয়্যারলেস চার্জিং এবং আনুষাঙ্গিক ব্যবহার আগের তুলনায় আরও সহজ হয়ে যাবে। রিপোর্টে আরও বলা হয়েছে যে Apple এই ফোনে তার ইন-হাউস সেলুলার সেলুলার এবং ওয়্যারলেস চিপ C1X এবং N1 ব্যবহার করতে পারে। এটি নেটওয়ার্ক স্টেবিলিটি উন্নত করার পাশাপাশি ব্যাটারির পারফরম্যান্সও বৃদ্ধি করবে।
আরও পড়ুন: ৫ বছরে ১,১৪০ শতাংশ রিটার্ন! রকেটের গতি এই স্টকে, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?
আগের মতোই সিঙ্গেল ক্যামেরা: জানিয়ে রাখি যে, iPhone 17e-র ডিজাইনে কোনও বড় ধরণের পরিবর্তন আনা হবে বলে অনুমান করা হচ্ছে না। অর্থাৎ, এই ডিভাইসটি দেখতে অনেকটা iPhone 16e-র মতোই হবে বলে অনুমান করা হচ্ছে। যেখানে সম্ভবত একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এছাড়াও, একই ৪৮-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সেন্সর থাকতে পারে। ডিসপ্লের ক্ষেত্রে, iPhone 17e-তে নচ ডিজাইন থাকবে বলে অনুমান করা হচ্ছে। অর্থাৎ, এতে ডায়নামিক আইল্যান্ড থাকবে না। তবে, বেজেলসগুলি কিছুটা পাতলা হতে পারে।
ভারতে দামের কোনও পরিবর্তন হবে না: সবথেকে বড় স্বস্তি হল দামে। রিপোর্ট অনুসারে, আমেরিকায় iPhone 17e-র দাম ৫৯৯ ডলার হতে পারে। যা iPhone 16e-র মতোই হবে। পাশাপাশি, ভারতেও এর দামও পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। iPhone 16e ভারতে ৫৯,৯০০ থেকে শুরু করে দামে লঞ্চ করা হয়েছিল। এমতাবস্থায়, iPhone 17e আগামী ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।












