বাংলা হান্ট ডেস্কঃ এখনও SIR প্রক্রিয়া শেষ হয়নি। তার মধ্যেই বাংলায় আসন্ন ভোটের (West Bengal Election) প্রস্তুতি খতিয়ে দেখতে তৎপর হয়ে উঠল নির্বাচন কমিশন (Election Commission)। দিল্লি থেকে রাজ্যের নির্বাচন পরিস্থিতি পর্যালোচনার জন্য শুরু হচ্ছে একের পর এক বৈঠক। প্রশাসনিক মহলে এখন জোর চর্চা কবে ঘোষণা হবে ভোটের দিনক্ষণ, আর কত দফায় হবে নির্বাচন?
বাংলার ভোট (West Bengal Election) নিয়ে শুক্রবার ভার্চুয়াল বৈঠক নির্বাচন কমিশনের
শুক্রবার দিল্লির নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল-সহ অন্যান্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছে। সূত্রের খবর, ওই বৈঠকে রাজ্যের SIR প্রক্রিয়ার অগ্রগতি এবং সামগ্রিক ভোট (West Bengal Election) প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, শুধু রাজ্যস্তর নয়, জেলার আধিকারিকরাও এই বৈঠকে যুক্ত থাকবেন। তাঁদের সঙ্গে সরাসরি কথা বলে তৃণমূল স্তরের প্রস্তুতি খতিয়ে দেখা হবে। বিশেষ করে SIR প্রক্রিয়া ও নথি যাচাইয়ের বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে জানা গিয়েছে।।সূত্রের দাবি, আগামী পয়লা মার্চ দিল্লির নির্বাচন কমিশনের একটি ফুল বেঞ্চ বাংলায় এসে নির্বাচনী পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করতে পারে। বিভিন্ন প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার পরই ভোটের দিন ঘোষণা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এদিকে, বাংলায় চার দফায় ভোট (West Bengal Election) করানোর প্রস্তাব বিবেচনা করছে কমিশন (Election Commission), এমন খবরই প্রকাশ্যে এসেছে। সেই প্রস্তাব চূড়ান্ত হলে এপ্রিল মাসের মধ্যেই গোটা ভোট প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।নির্বাচনের আগে রাজনৈতিক তৎপরতা যে বাড়বে, তা কার্যত নিশ্চিত বলেই মনে করছেন কমিশনের আধিকারিকরা। তবে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ ‘মানুষের মতো বাঁচার অধিকার বন্দিদেরও আছে’, জেলের ভিড় কমাতে কড়া দাওয়াই হাইকোর্টের
উল্লেখ্য, ২০২১ সালে বাংলায় আট দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল। তা সত্ত্বেও ভোটের সময় হিংসার ঘটনা এড়ানো যায়নি। এবার কত দফায় ভোট (West Bengal Election) করানো হবে, সেটাই এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বড় প্রশ্ন। আজকে নির্বাচন কমিশনের বৈঠকের পর সেই প্রশ্নের উত্তর পাওয়া যায় কিনা সেটাই দেখার।














