বাংলা হান্ট ডেস্ক: এবার উত্তরবঙ্গবাসীদের জন্য রয়েছে সুখবর। কারণ উত্তর-পূর্ব রেল সীমান্ত তরফ থেকে অসম, পশ্চিমবঙ্গ ও বিহারে অতিরিক্ত ট্রেন স্টপেজ চালু করেছে। এর ফলে যাত্রীদের যাতায়াত আরও সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও অসংখ্য পরিবার, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং রোগীদের জন্য সুবিধা জনক হল বলে মনে করা হচ্ছে। জেনে নিন এই ট্রেনগুলির কোন কোন স্টেশনের দাঁড়াবে।
উত্তরবঙ্গে একাধিক স্টেশনে ট্রেন দাঁড়ানোর সিদ্ধান্ত রেলের (Indian Railways)
ট্রেন নং. ৭৫৭২৯/৭৫৭৩০ গুয়াহাটি – শিলঘাট টাউন – গুয়াহাটি ডেমুর ডিগারু রেলওয়ে স্টেশনে নতুন স্টপেজ করা হয়েছে। যা মেধি ডিগারু রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হল। একইভাবে,দৌলতপুর হাট রেলওয়ে স্টেশনে ট্রেন নং. ১৩০৬৩/১৩০৬৪ হাওড়া – বালুরঘাট – হাওড়া এক্সপ্রেস এবং ট্রেন নং. ১৩১৬১/১৩১৬২ কলকাতা – বালুরঘাট – কলকাতা এক্সপ্রেসের নতুন স্টপেজের উদ্বোধন হয়।

আরও পড়ুন: সোনার দামে বড় চমক! ২২ ও ২৪ ক্যারাটের নতুন দরে চোখ কপালে ক্রেতাদের, জানুন আজকের রেট
এছাড়াও ট্রেন নং. ১৫৪৬৪/১৫৪৬৩ শিলিগুড়ি জংশন – বালুরঘাট – শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনা করেন এবং রামপুর বাজার রেলওয়ে স্টেশনে এই ট্রেনটির নতুন স্টপেজ চালু হয়। একইভাবে ট্রেন নং. ১৫৪৮৩/১৫৪৮৪ আলিপুরদুয়ার জং.–দিল্লি–আলিপুরদুয়ার জং মহানন্দা এক্সপ্রেসকে নক্সালবাড়ী রেলওয়ে স্টেশনে একটি নতুন স্টপেজ করা হয়েছে৷
ট্রেন নং. ৭৫৭০৫/৭৫৭০৬ (রাধিকাপুর-শিলিগুড়ি জংশন-রাধিকাপুর) ইন্টারসিটি এক্সপ্রেস এখন বাতাসী রেলওয়ে স্টেশন এবং অধিকারী রেলওয়ে স্টেশনে থামবে। একইভাবে, ট্রেন নং. ১৫৪৬৩/১৫৪৬৪ বালুরঘাট-শিলিগুড়ি জংশন-বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেসকেও অধিকারী রেলওয়ে স্টেশনে একটি নতুন স্টপেজ করা হয়েছে।
পাশাপাশি ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে, ট্রেন নং. ১৫৪৮৪/১৫৪৮৩ দিল্লি-আলিপুরদুয়ার জংশন-দিল্লি মহানন্দা এক্সপ্রেস এবং ট্রেন নং. ১৫৭৭৮/১৫৭৭৭ আলিপুরদুয়ার জংশন-নিউ জলপাইগুড়ী-আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট এক্সপ্রেস যথাক্রমে নতুনকরে চালু করা স্টপেজ সেবক এবং গুলমা রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়।
এছাড়াও, ট্রেন নং. ৭৫৭০৫/৭৫৭০৬ রাধিকাপুর-শিলিগুড়ি জংশন-রাধিকাপুর ইন্টারসিটি এক্সপ্রেস তেলতা এবং সুধানী রেলওয়ে স্টেশনে নতুন স্টপেজ শুরু করেছে। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরও সুবিধাজনক হলো বলে মনে হচ্ছে (Indian Railways)।

















